গত সপ্তাহে তাপপ্রবাহ চলার পর এই সপ্তাহের শুরুতে খানিক বৃষ্টিতে কিছুটা স্বস্তি পেয়েছিলেন দক্ষিণবঙ্গ বাসীরা। কিন্তু সপ্তাহ শেষে ফের খারাপ খবর তাদের জন্য। আপাতত এই সপ্তাহে দক্ষিণে বিশেষত কলকাতাতে আর বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আগামী রবিবারই হতে চলেছে রাজ্যে শেষ দফার ভোট। আবহাওয়া দপ্তরের ভবিষ্যৎ বাণী অনুযায়ী রবিবারও ভোটের লাইনে দাঁড়িয়ে ঘামে ভিজে প্যাচপ্যাচে হতে হবে ভোটারদের৷ সপ্তাহের শুরুতে যতটুকু তাপমাত্রা কমেছিল সপ্তাহান্তে আবার তা বাড়বে বলেই আশঙ্কা আবহাওয়াবিদদের৷
আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, শুক্রবার থেকে ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গের। পাল্লা দিয়ে বাড়বে অস্বস্তিও। আপাতত কোনো বৃষ্টির লক্ষণ দেখতে পাননি আবহাওয়াবিদরা৷ কাজেই বৃষ্টি না হলে এই দাবদাহ বেড়েই চলবে বলে আশঙ্কা৷





