এবার গীতার সারাংশকে বিকৃত করলেন রোদ্দুর রায়, সোশ্যাল মিডিয়ায় উঠল তাঁকে গ্রেফতার করার দাবি

ফেসবুক লাইভে এসে বিতর্কিত বক্তব্য রাখার জন্য তিনি সর্বদাই কুখ্যাত। নামে রোদ্দুর হলেও লোকে বলে তিনি নাকি চারিদিকটা নিজের কথার মাধ্যমে অন্ধকারেই ঢেকে দিচ্ছেন। মোক্সা রেভলিউশন এর নাম করে তিনি আসলে সমাজে বিষ ঢালছেন বলেই মনে করেন নেটদুনিয়ার একাংশ। বেশ কয়েক মাস আগে রবীন্দ্র সংগীত চাঁদ উঠেছিল গগনে এই গানকে অশ্লীল ভাষায় পরিবেশন করার জন্য সোশ্যাল মিডিয়ায় তীব্র অপমানিত হয়েছিলেন রোদ্দুর। যদিও বহু বছর ধরেই তিনি এই রকম উদ্ভট কাজকর্ম করে আসছেন। কিন্তু এখন যেন তার কাজ গুলো বেশি করে ভাইরাল হচ্ছে। দিন কয়েক আগে তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। সেই ভিডিও-ও ভাইরাল হয়। এবার গীতার সারাংশ কে তিনি রোদ্দুর রায় স্টাইলে পরিবেশন করলেন ফেসবুকে। আর তা প্রকাশ পেতেই পাল্টা পেলেন মানুষের গালিগালাজ।

গীতার সারাংশকে তিনি কিছু কিছু অশ্লীল শব্দ প্রয়োগ করে সেটারই ‘রিমেক’ করেছেন। ১১ মিনিটের সেই ভিডিও দেখে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন সবাই। কেউ কেউ বলছেন তার মাথা সম্পূর্ণ খারাপ, কেউ আবার বলছেন যে তিনি এগুলো নাকি ইচ্ছা করেই করেন ফেমাস হওয়ার জন্য। অনেকেই লিখেছেন যে তিনি এগুলো পাবলিক ফোরামে প্রকাশ করার মত সাহস পান কোথা থেকে? তাঁকে অবিলম্বে যেন গ্রেফতার করা হয় সেই দাবি করেছেন প্রচুর মানুষ।

সাধারণত যা জানা গিয়েছে, রোদ্দুর রায় একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি। সেখানে তিনি এইসব কর্মকাণ্ড কেন করেন তার উত্তর কেউই দিতে পারেননি। অনেকে আছেন যারা তার এই কাজকর্মকে সমর্থন করেন কারণ তারা ভাবেন যে রোদ্দুর রায় সমাজের মধ্যে থেকে এই ঘুণ ধরা সমাজের প্রতি নিজের ক্ষোভ উগরে দিচ্ছেন তার এই রোদ্দুর রায় স্টাইল-এর মাধ্যমে। কিন্তু আমাদের সংস্কৃতি কি বিকৃত করে নিজের ইচ্ছা মত শব্দ প্রয়োগ করে কি বিপ্লব সম্ভব? তার ভিডিও দেখার পর কি সত্যি বিপ্লব এসেছে সমাজে? স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে পার্থক্য কোথায় তা ভুলে গিয়েছেন রোদ্দুর রায় এমনটাই বলছে জনগণ। তার এই ধারাবাহিক কর্মকাণ্ডের জন্য এবার কোনও আইনি ব্যবস্থা নেওয়া হয় কিনা তাই এখন দেখার।

RELATED Articles

Leave a Comment