প্রিয় কাজ‌ই বাঁচাতে পারে করোনা থেকে! করোনা রোধে ‘বেশি করে ঘুমোন’ নতুন তত্ত্ব প্রকাশ পাক ধর্মগুরুর!

করোনার প্রতিষেধক তৈরি করতে গিয়ে রীতিমতো নাকানিচুবানি খাচ্ছেন বিজ্ঞানীরা। আর আমাদের সবার প্রিয় ঘুম‌ই যে করোনা রোধে মূল অস্ত্র তাই আমরা জানিনা! এমনটাই দাবি পাকিস্তানের স্বঘোষিত ধর্মগুরুর। আমরা যত বেশি ঘুমাবো, ভাইরাসও তত ঘুমাবে। তখন আর ক্ষতি করতে সমর্থ হবে না। মঞ্চে দাঁড়িয়ে গড়়গড় করে এমনই দাবি করলেন পাকিস্তানের এই ধর্মগুরু।

করোনা ভাইরাসের যে সব প্রতিষেধক আবিষ্কার হয়েছে, সবই পরীক্ষামূলক ভাবে। হু’র তরফে জানানো হয়েছে করোনা প্রতিষেধক তৈরি কার্যত অসম্ভব। দিশাহারা মানুষ। এই সময় অনেকেই করোনা রুখতে ‘টোটকার’ নিদান দিয়েছেন। কেউ বলছেন সূর্যের আলোয় করোনায় দমন করা যায়, কেউ সর্ষের তেলেও করোনার হাত থেকে বাঁচার উপায় দিচ্ছেন। কিন্তু কোনও প্রমাণ নেই। এবার বাজারে এলো ঘুমের নয়া তত্ত্ব! করোনা ভাইরাসকে ঘুম পাড়ালেই বাঁচা যাবে। কিন্তু কীভাবে?

তিনি বলছেন, ঘুমের কথা চিকিৎসকরাই বলছেন। যখন আমরা মারা যাব, ভাইরাসও আমাদের সঙ্গে মারা যাবে। অর্থাৎ ধর্মগুরুর ভাইরাসনামার সংক্ষিপ্তসার এই যে বেশি ঘুমোলে বেশি সুফল, কম ঘুমোলে কম। আর চিরতরে ঘুমালে ভাইরাস চিরতরের মতো বিদায় নেবে। অর্থাৎ এবার নিজেও ঘুমোন করোনাকেও ঘুম পাড়ান।

আরও অন্যান্য খবর