গুরগাঁও থেকে করোনা নিয়েই রাজ্যে ফিরলেন এক, এই নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় আক্রান্ত ৮২

রাজ্যে দিন প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে অন্যরাজ্য থেকে যারা এ রাজ্যে আসছেন তাদের মধ্যেও করোনা আক্রান্ত রয়েছেন। সরকারি নির্দেশ অনুসারে অন্য রাজ্য থেকে নিজের রাজ্যে ফিরলে ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। এবার ভিন্নরাজ্য থেকে করোনা নিয়ে রাজ্যে ফিরলেন এক ব্যক্তি। যার জন্য নতুন করে রাজ্যে করোনা সংক্রমন বাড়ল আরো ১। কুশমন্ডির বাগডুমা গ্রামের ওই বাসিন্দা ১৪ই জুন গুড়গাও থেকে ফেরেন।গুরগাঁওতে থাকাকালীনই তাঁর করোনা পরীক্ষা হয় এবং তাতে করোনার উপস্থিতি মেলে। তারপরও করোনাকে সঙ্গে নিয়েই তিনি রাজ্যে ফিরে আসেন।

এই খবর পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর ওই ব্যক্তিকে বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রে পাঠান। আপাতত তিনি ওই হাসপাতালেই করোনার জন্য চিকিৎসাধীন রয়েছেন। এখন তিনি সুস্থ হয়েছেন কিনা তা পরীক্ষার জন্য তাকে ট্রুনাট মেশিনের মাধ্যমে পুনরায় টেস্ট করানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া ওই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদেরও ফেসিলিটি কোয়ারান্টিনে আনা হয়েছে।

এই ঘটনার জেরে দক্ষিণ দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮২ জন। গতকাল রাতেও বুনিয়াদপুর শহরের দুই বাসিন্দার শরীরে করোনার হদিস মিলেছিল। এখন দক্ষিণ দিনাজপুর জেলায় সর্বমোট ৮২ জন করোনা সংক্রামিতের মধ্যে ৩৬ জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন। এরমধ্যে ৬ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া সেফহোম সেন্টারগুলোতে রাখা হয়েছে ৩১ জনকে। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৫ জন। এখনও অবধি জেলায় মোট ৬৬০৫ গুলি নমুনা পরীক্ষা করা হয়েছে । তবে এতগুলো কেস হলেও মোট কনটেইনমেন্ট জোন রয়েছে মাত্র দুটি।

RELATED Articles

Leave a Comment