রহস্যজনক ভাবে নিখোঁজ ইলেকট্রিক দোকানের মালিক! এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য! তদন্তে পুলিশ!

এক ব‍্যাবসায়ী নিখোঁজ হ‌ওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার পঁচেটের উত্তরপাড়া গ্রামে। ওই এলাকার‌ই ইলেকট্রিক দোকানের মালিক গুরুপদ দাস গত সোমবার সন্ধ্যা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান।

তিন দিন কেটে যাওয়ার পরও ওই নিখোঁজ ব্যবসায়ী কোন‌ও সন্ধান মেলেনি। সোমবার রাতের পর মঙ্গলবার সকাল পর্যন্ত বাড়ি না ফিরলে পরিবারের লোকেরা ও প্রতিবেশীরা গুরুপদ’র খোঁজ করা শুরু করেন। কিন্তু গুরুপদ দাসের কোথাও কোন‌ও সন্ধান পাওয়া যায়নি। কিছু সময় পরে অবশেষে একটি ঝোঁপ থেকে গুরুপদ বাবুর মোটর বাইকটি উদ্ধার করেন প্রতিবেশীরা। এই ঘটনার পরেই রহস্য ক্রমশ ঘৃনীভূত হতে থাকে। অপহরনের পর হত্যা করে মৃতদেহটি গুম করে দেওয়ার সম্ভাবনাটিও জাঁকিয়ে বসে। এই ঘটনার পর নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী পটাশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পটাশপুর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, পটাশপুর ২ ব্লকের পঁচেট উত্তরপাড়া এলাকায় গুরুপদ দাসের খাড় বাজারে একটি ইলেকট্রিক দোকান রয়েছে। সেইদিন রাতে দোকান বন্ধ করেও গুরুপদ বাবু বাড়ি ফিরে আসেনি। গভীর রাত পর্যন্ত পরিবারের লোকেরা অপেক্ষা করলেও কিন্তু ওই ব‍্যাবসায়ীর কোন‌ও সন্ধান পায়নি। মোবাইল ফোন করা হলে সেটাও সুইচ অফ বলে। পরের দিন সকালে বিষবটি প্রতিবেশীদের জানায় তাঁর পরিবারের লোকেরা। প্রতিবেশী ও পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করার পর স্থানীয় নির্জন ঝোঁপ থেকে গুরুপদবাবুর বাইক দেখতে পায়। চুরি-ডাকাতি হলে বাইক ফেলে যেতো না দুষ্কৃতিকারী এমনটাই অনুমান স্থানীয় বাসিন্দাদের।

নিখোঁজ ব্যবসায়ী ছেলে রবীন্দ্র দাসের কথায় সোমবার রাতে দোকানে থাকাকালীন সময়ে বাবা আমাকে বলে তুই বাড়ি চলে যা। আমি দোকান বন্ধ করে যাচ্ছি। আমি দোকান থেকে ফিরে খেয়ে ঘুমোতে চলে যাই। গভীর রাতে মা এসে জানায় বাবা এখনও বাড়ি ফেরেনি। ফোন করলে সুইচ অফ। তখন আমিও ফোন করে দেখি বাবার মোবাইলে সুইচ অফ। পরের দিন সকালে প্রতিবেশী ও নিজেরা গিয়ে খোঁজাখুঁজি করার পর নির্জন এলাকায় ঝোঁপ থেকে বাবার বাইকটি পড়ে থাকতে দেখি। তারপরে বাবার নিখোঁজের ঘটনায় পটাশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। ব্যাবসা বা পারিবারিক ক্ষেত্রে বাবার সঙ্গে কারোর কোন‌ও সমস্যা ছিল না বলেই দাবি ব‍্যাবসায়ীর ছেলের। পটাশপুর থানা ওসি চন্দ্রকান্ত শাসমল বলেন নিখোঁজ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মোবাইল ফোনের টাওয়ার লোকেশন সূত্র ধরে ব্যবসায়ী সন্ধান চালানোর হচ্ছে। সবদিক‌ই খতিয়ে দেখা হবে।

আরও অন্যান্য খবর