গতকাল প্রায় সারারাত ধরে চললো জওয়ান – জঙ্গি গুলির লড়াই। লড়াইয়ে নিকেশ জঙ্গি। ঘটনাটি ঘটেছে জম্মু এবং কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তিপোরার পাঞ্জাম এলাকায়।
গতকাল রাতে খবর পেয়ে রাত ২ টো নাগাদ জঙ্গি সাফই অভিযানে নামে জওয়ানরা। সঙ্গে ছিল রাষ্ট্রীয় রাইফেলস এবং স্পেশাল অপারেশন গ্রুপ৷ এই তিন বাহিনীর যৌথ প্রচেষ্টায় গতকাল সারারাতের গুলির লড়াইয়ের পর নিকেশ হলো জঙ্গি।
ভোরবেলা গুলির লড়াই শেষ হতেই জঙ্গিদের দেহের খোঁজে জঙ্গলে প্রবেশ করে বাহিনী। সেখানে মেলে একাধিক জঙ্গির মৃতদেহ৷ জম্মু এবং কাশ্মীরে এখন প্রায় প্রায়ই জঙ্গি নিকেশ অভিযান চালাচ্ছেন সিআরপিএফ জওয়ানরা। আর বলা বাহুল্য, প্রতিটি অভিযানেই সিআরপিএফ জওয়ানরা পেয়েছেন যথেষ্টই সাফল্য।






