আগামীকাল রাজ্যের ৯ টি লোকসভা কেন্দ্রে হতে চলেছে শেষ দফার ভোটগ্রহণ। আর তার জেরেই আগামীকাল বন্ধ থাকবে নিউটাউনের সমস্ত দর্শনীয় স্থানগুলো৷
আগামীকাল যে নয়টি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে তারমধ্যে রয়েছে বারাসাতের নিউটাউনের এলাকা৷ আর তাই কাল ইকো পার্ক সহ নিউটাউনের অন্যান্য দর্শনীয় স্থানগুলোকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হিডকো চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন যে আগামীকাল ভোটের জন্য বন্ধ রাখা হবে ইকো পার্ক, বিশ্ব বাংলা গেট, ক্লক টাওয়ার, জাপানী ফরেস্ট, ইকো আর্বান ভিলেজ, মাদার ওয়াক্স মিউজিয়াম, রবীন্দ্র তীর্থ, নজরুল তীর্থ,বিশ্ব বাংলা কনভেনশন সহ নিউটাউনের অন্যান্য দর্শনীয় স্থানগুলিও। ভোটের দিন নিরাপত্তার জেরেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়ে হিডকো চেয়ারম্যানের তরফে।





