শেষ দফার ভোটের পূর্বে আসুন জেনে নেওয়া যাক দমদমের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের সম্পত্তি।

সপ্তম তথা শেষ দফার ভোটে দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের বিরুদ্ধে দাড়িয়েছেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য। আসুন দেখে নেওয়া যাক তাঁর সম্পত্তির পরিমাণ৷

 

দমদমের বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যের নিকটে এই মুহূর্তে ক্যাস হিসেবে রয়েছে ১২ হাজার ১০০ টাকা৷ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে মোট ১ লক্ষ ৮৫ হাজার ৮৫৩ টাকা।

এছাড়াও তাঁর নামে মোট সোনা রয়েছে ১৬০ গ্রাম। যার আনুমানিক মূল্য কম – বেশি ৫ লক্ষ ৫২ হাজার ৬৪০ টাকা। তবে এছাড়া নিজের নামে কোনো গাড়ি বা বাড়ি নেই শমীক ভট্টাচার্যের। তাঁর মোট সম্পত্তির পরিমাণ হলো ৭ লক্ষ ৫০ হাজার ৫৯৩ টাকা। তবে শমীক ভট্টাচার্যের নামে চলেছে দুটি ফৌজদারি মামলা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment