কুলতলিতে বিজেপি সমর্থকদের মারধর এবং ভোট দিতে বাঁধা দানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

সপ্তম দফার ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো কুলতলি। অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। কুলতলির জয়নগর লোকসভা নির্বাচন কেন্দ্রের ১৩ নং বুথের নিকটে বিজেপি সমর্থক এবং কর্মীদের মারধরকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সেই এলাকা।

অভিযোগ,নিকটে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও বিজেপির ক্যাম্পে এসে চড়াও হয় কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি। তারা ক্যাম্পে ভাঙচুর চালানো ছাড়াও বিজেপি কর্মীদের মারধর করেন বলে অভিযোগ।

শুধু তাই নয়, গ্রামবাসীদেরও ভোট দিতে যেতে বাঁধাদানের অভিযোগ ওঠ তৃণমূলের বিরুদ্ধে। গ্রামবাসীদের প্রভাবিত করারো চেষ্টা চলে বলে অভিযোগ৷ আপাতত এলাকায় রয়েছে যথেষ্ট উত্তেজনা।

আরও অন্যান্য খবর