নিউটাউনে বোমাতঙ্ক। ঘটনাস্থলে বোম্ব স্কোয়াড।

আজ সকাল থেকেই রাজ্যের ৯ টি লোকসভা নির্বাচন কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে শেষ দফার ভোটগ্রহণ পর্ব৷ কড়া নিরাপত্তা সত্ত্বেও সকাল থেকেই নানান স্থান থেকে মিলছে অশান্তি উত্তেজনার খবর৷ চলেছে নানান স্থানে বোমাবাজিও৷

এবারে বোমাতঙ্ক দেখা গেলো নিউটাউনে৷ আজ হঠাৎই বালিগুড়ির একটি জঙ্গলে দুটি মুখ বন্ধ বালতি পরে থাকতে দেখা যায়। আশঙ্কা করা হচ্ছে যে এই বালতি দুটিতে রয়েছে বোম্ব। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই ছড়িয়ে পরেছে এলাকা জুড়ে বোমাতঙ্ক৷

ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই এাসে পৌঁছায় নিউটাউন থানার পুলিশ বাহিনী৷ এছাড়াও আনা হয় বিধান নগর পুলিশের বম্ব স্কোয়াডকেও৷ এখন তারা পর্যবেক্ষণ চালাচ্ছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর