বর্তমানে ভারত-চীন অবস্থা থেকে নজর ঘোরানোর জন্য পাকিস্তান আক্রমণ করতে পারে ভারত, প্রলাপ পাঠ পাক বিদেশমন্ত্রীর। ভারত আক্রমণ করলে এবার সমুচিত শিক্ষা দেব, এভাবেই বুধবার নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। ভারত আক্রমণ শানাচ্ছে, কোনও প্রমাণ ছাড়াই ভিত্তিহীন দাবি করে বসলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
কুরেশির কথায় লাদাখে ভারত-চীন সংঘর্ষ থেকে নজর সরানোর জন্যেই পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করছে নয়াদিল্লি। তবে এই বড় দাবির স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি।
কুরেশি দাবি করেন প্রতিবেশী চীনের কাছে হেরে গিয়ে মুখ পুড়েছে ভারতের। তাই পাকিস্তানের ওপর আক্রমণ করার ছুঁতো খুঁজছে ভারত। গতকালই ভারত বলেছে পাকিস্তানের হাই কমিশনের অনেক অফিসার সন্ত্রাসবাদে মদত দেন পরোক্ষ ভাবে। এবং এই কারণে পাকিস্তানকে কর্মীর সংখ্যা অর্ধেক করতে নির্দেশ দেয় ভারত।
এই সিদ্ধান্তের নিন্দা করেন কুরেশি। তিনি বলেন ভারতেরও তাহলে অর্ধেক লোক ফেরত যাবে। বিগত কিছুদিন ধরে ইমরান খান বলে আসছেন যে কাশ্মীরে নিজেদের ওপর হানা করে পাকিস্তানকে দোষ দেবে ভারত। সেই একই পথে ভুল বকে গেলেন পাক বিদেশমন্ত্রীও।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার