রাজ্যে করোনা সংক্রমন এখনো ঊর্দ্ধমুখী। গত ২৪ ঘণ্টায় এরাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭৫ জন। যার ফলে রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা সংক্রামিতের সংখ্যা ১৬ হাজারের দোরগোড়ায় পৌঁছে গেল। বৃহস্পতিবার স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, এরাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫,৬৪৮ জন।
একইসঙ্গে গত ২৪ ঘণ্টায় এরাজ্যে মৃত্যু হয়েছে ১৫ জনের। একদিনে এটাই এ রাজ্যে করোনায় সর্বাধিক মৃত্যু। যার চলতে পশ্চিমবঙ্গে মোট মৃতের সংখ্যা ৬০০ অতিক্রম করে হলো ৬০৬। অন্যদিকে, করোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এখনও ৪,৮৫২ জন। দেশের জাতীয় গড়ের তুলনায় রাজ্যে মৃত্যুহার বেশি, তা নিয়ে চিন্তায় রাজ্যের শাসকদল।
তবে সুস্থতার হারেও রাজ্য রেকর্ড করলো একদিনে। গত ২৪ ঘণ্টায় ডিসচার্জ রেট ৬৫.১২ শতাংশ। একদিনে করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৪৮৮ জন। স্বাস্থ্যরিপোর্ট অনুসারে, এরাজ্যে এখনও পর্যন্ত করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ১০,১৯০ জন।






