আজ সপ্তম দফার ভোটগ্রহণ পর্ব সন্ধ্যে ৬ টায় সমাপ্ত হওয়ার পরই বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে প্রকাশ হতে থাকে লোকসভা নির্বাচনের বুথ ফেরত সমীক্ষা। আর সেই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বলা যায় যে, ফের একবার সম্ভবত দেশে আসতে চলেছে মোদী সরকার।
বিভিন্ন জাতীয় এবং আঞ্চলিক বৈদ্যুতিন মাধ্যমগুলির প্রত্যেকটি সমীক্ষাতেই দেখা যায় যে, একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে সংসদে ফিরতে চলেছেন মোদী সরকার৷ মোটামুটি ২৫০ টি বা তার অধিক আসন পাওয়ার সম্ভাবনাই প্রকাশ করেছে সর্বাধিক সংবাদমাধ্যম। এবং কিছু কিছু সংবাদমাধ্যমের সমীক্ষায় উঠে এসেছে যে, এনডিএ সরকার এইবার ৩০০ টিরও বেশি আসন পেতে চলেছে।






