বদলার রাজনীতিতে বিশ্বাসী বিজেপি! ত্রাণ নিজে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে বদলা নেবে দল‌ই, হুঙ্কার দিলীপের!

সম্প্রতি পাণ্ডুয়ায় বিজেপি পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে ত্রাণ দুর্নীতির অভিযোগ এনেছে শাসক দল। আর পুরোটাই বিজেপির বিরুদ্ধে যড়যন্ত্র বলে সোজা ব‍্যাটে খেলে উড়িয়ে দিয়েছেন বঙ্গ বিজেপি কান্ডারী দিলীপ ঘোষ। তাঁর হুমকি সঠিক সময়ে এর বদলা নেবে দল। সব কিছুর বদলা নেওয়া হবে। এমনই হুঙ্কার দিয়েছেন দিলীপ।

পান্ডুয়ায় দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়। প্রতিবাদে মিছিলও করে শাসক দল। তৃণমূল কংগ্রেসের সেই মিছিলে হামলাও নাকি চালায় বিজেপি কর্মী সমর্থকরা এমনই অভিযোগ উঠেছে।
তবে বিজেপির বিরুদ্ধে ত্রাণ দুর্নীতির কোনও প্রমাণ দিতে পারেনি শাসক দল। কারোর নাম জানাতে পারেনি তাঁরা। তাই পুরো অভিযোগটাই মিথ্যে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন সঠিক সময়ে এর বদলা নেবে দল।

এক‌ই সঙ্গে আজও দিলীপ ঘোষকে ইকোপার্কে ঢুকতে দেওয়া হয়নি। তাঁকে বাধা দেওয়া হয়। এই নিয়ে চরম উত্তেজনা তৈরি হয় এলাকায়। গতকাল‌ও রাজারহাটে দিলীপ ঘোষকে প্রাতঃ ভ্রমণে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

আরও অন্যান্য খবর