মাস্ক না পরলে হতে পারে জেল, কড়া নির্দেশিকা জারি করলো নবান্ন

সাবধান! মুখোশ না পরলেই এবার মুখ ঢাকতে হতে পারে লোহার গরাদের পিছনে! মাস্ক না পরে রাস্তায় বেরোলেই এবার বাড়ি ফেরাবে পুলিশ। প্রয়োজন পড়লে গ্রেফতারও করতে পারে পুলিশ এমনটাই নতুন নির্দেশিকায় জানাল নবান্ন।

পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছেন। সেখানেই বলা হয়েছে আনলক পর্বে প্রত্যেককে সামাজিক দূরত্ব বিধি মানতেই হবে। ভিড় জমা করা থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে।

এরপরই তিনি জানান যে, মাস্ক থাকা মাস্ট! কেউ যদি রাস্তায় মাস্ক না পড়ে বের হন তবে তাঁকে পুলিশ বাড়ি পাঠিয়ে দেবে। আর যদি দেখা যায় যে সেই ব্যক্তি বারবার মাস্ক না পরে রাস্তায় বের হচ্ছেন তবে তার বিরুদ্ধে মহামারি আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে পুলিশ।

জুন মাসের প্রথম দিন থেকে শুরু হয়েছে আনলক পর্ব। যদিও দেশজুড়ে করোনা সংক্রমণের হার বাড়ছে। আনলক ওয়ানের পর আনলক টুতে আরও বেশি মানুষ রাস্তায় নেমেছেন। যার ফলে আরও বেশি করে সংক্রমণের আশঙ্কা থাকছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাস্ক পরে রাস্তায় বেরোনো এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলা কঠোরভাবে প্রয়োগ করল রাজ্য সরকার।

আরও অন্যান্য খবর