আগামী ৪৮ ঘন্টায় বাড়বে দক্ষিণবঙ্গের অস্বস্তি। নেই বৃষ্টির পূর্বাভাস৷

আগামী ৪৮ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি। প্যাচপ্যাচে ঘাম নিয়েই নিত্যদিনের কাজে ছুটতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। এমনটাই জানা গেলো আবহাওয়া দপ্তর সূত্রে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রী সঙ্গে বাতাসে আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। যার দরুণ অস্বস্তিকর গরমে দিন কেটেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর। আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে, আগামী ৪৮ ঘন্টাতেও এই অস্বস্তি থেকে রেহাই পাবেননা দক্ষিণবঙ্গের বাসিন্দারা। রাজ্যের পশ্চিমের জেলাগুলোতে বজায় থাকবে তাপপ্রবাহ।

তবে রাজ্যের কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুত সহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে রয়েছে এই বৃষ্টির পূর্বাভাস। অল্প-বিস্তর বৃষ্টি হতে পারে কলকাতাতেও। তবে তাতে অস্বস্তি কমবেনা বলেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment