জেনে নিন আজ কোন কোন ওয়েবসাইট এবং কোন নম্বরে মেসেজ করলে মিলবে মাধ্যমিকের ফল।

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পূর্বে রাজ্যে ঘোষণা হতে চলেছে মাধ্যমিকের ফল।আজ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। এবছরের মাধ্যমিক পরীক্ষা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। পরীক্ষার ঠিক ৮৮ দিনের মাথায় হতে চলেছে ফল প্রকাশ।

সকাল ৯ টাতেই মাধ্যমিকের ফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করবেন WBBSE এর চেয়ারম্যান। এরপরই ওয়েবসাইটে মিলবে রেজাল্ট। এছাড়াও এসএমএস-এর মাধ্যমেও ছাত্র-ছাত্রী তাদের ফলাফল জানতে পারবেন। এবারে মোট ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দেয়। যাদের মধ্যে ৬ লক্ষ ৩ হাজার ৩১১ জন মেয়ে এবং ৪ লক্ষ ৬১ হাজার ৬৬৯ জন ছেলে।

যে সমস্ত ওয়েবসাইটগুলোতে ফলাফল দেখা যাবে সেগুলো হলো – http://www.wbbse.org, wbresults.nic.in, http://www.exametc.com, http://www.indiaresults.com, http://www.schools9.com, http://www.vidyavision.com .

এছাড়াও ম্যাসেজে রেজাল্ট পেতে, WB10 তারপর একটি স্পেস দিয়ে নিজের রোল নম্বরটি লিখে পাঠিয়ে দিতে হবে ৫৬২৬৩ নম্বরে।

RELATED Articles

Leave a Comment