লোকসভা নির্বাচনের দুই তৃণমূল প্রার্থী যোগাযোগ করলেন বিজেপির সঙ্গে।

গতকালই মিটেছে সপ্তম তথা শেষ দফার ভোট। এরপরই সন্ধ্যে ছয়টা নাগাদ প্রকাশিত হয়েছে বুথ ফের সমীক্ষার ফলাফল। আর সেই ফলাফলে ফের বিজেপি সরকারলর জয়ের ইঙ্গিত মেলার পরই পশ্চিমবঙ্গের দুই তৃণমূল প্রার্থী বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানানো হয়েছে ‘টাইমস নাও’ সংবাদমাধ্যমটির তরফে।

তৃণমূলের দুই বিদায়ী সাংসদ তথা সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রর্থী আজ দুপুরে বিজেপির উচ্চ স্তরীয় নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন বলে জানানো হয়েছে উপরোক্ত সংবাদমাধ্যমটির তরফে। যদিও সেই দুই তৃণমূল প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি সেই সংবাদমাধ্যমের তরফে। তবে জানানো হয়েছেন যে, সেই দুই তৃণমূল প্রার্থী ভোটের ফল প্রকাশের পর পরই যোগ দিতে পারেন বিজেপিতে। যে বিজেপি নেতার সঙ্গে তাদের কথা হয় সেই বিজেপি নেতা নাকী তাদের আশ্বাস দিয়েছেন যে, বিজেপিতে যোগ দিলে তাদের যথাযোগ্য সম্মান দেওয়া হবে৷

সেই সংবাদমাধ্যমটি জানান যে, তাঁরা তাদের বিশ্বস্ত সূত্র থেকেই এই খবরটি পেয়েছেন যে, ২৩ মে ফলপ্রকাশের পর সেই দুই প্রার্থী জয় লাভ করলেই তাঁরা নাম লেখাবেন গেরুয়া শিবিরে ৷ এই খবরের পরই স্বাভাবিকভাবে চিন্তায় রাজ্য তৃণমূল নেতৃত্ব।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment