পরোক্ষভাবে সুশান্তকে খুন করেছেন সুরজ? নয়া বিতর্কে স্বপক্ষে সাফাই দিলেন আদিত্য পাঞ্চোলি পুত্র

সম্প্রতি অভিনেতা সুরজ পাঞ্চোলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের আত্মহত্যার পিছনে ভূমিকা রয়েছে সুরজের। কারণ সুরজের সন্তানের মা হতে চলেছিলেন দিশা আর সুরজ সেটা কোনোভাবেই মেনে নেননি তাই দিশাকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে। আর সুশান্ত দিশার পক্ষে দাঁড়ানো-এ খুন হতে হয়েছে তাঁকেও।

এবার এই অভিযোগের বিরুদ্ধে গিয়ে সাফাই দিলেন সুরজ। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর একের পর এক তত্ত্ব উঠে আসছে। এর মধ্যে সাম্প্রতিক যে তত্ত্বটি সোশ্যাল মিডিয়ায় সবথেকে ভাইরাল হয়েছে সেটি হল দিশা ও সুরজ পাঞ্চোলির সম্পর্কের জেরে খুন হতে হয়েছে সুশান্তকে।

সুরজ দাবি করেছেন যে দিশার সঙ্গে সম্পর্ক থাকা তো দূরের কথা তিনি দিশার কোনদিনও নামই শোনেননি।

বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘হিরো’ অভিনেতা বলেন যে “দিশা কে আমি জানিনা, দেখা করা তো দূরের কথা। সুশান্ত মৃত্যুর পরেই আমি ওঁর কথা প্রথম জানতে পারলাম। আমার ওঁদের পরিবারের কথা ভেবে খুব খারাপ লাগছে। ফেসবুকে জনপ্রিয়তা পেতে কেউ যদি নিজের মনগড়া চিত্রনাট্যের লেখা লেখে সেখানে আমার আর কিছু বলার নেই। যে লিখেছে সে কি দিশার পরিবারের কথা একবারও ভাবল না? আমার চরিত্র নিয়ে টানাটানি করছে সেটা নয় ছেড়ে দিলাম কিন্তু সে আজ আমাদের মধ্যে নেই-ওর সঙ্গে এমন ব্যবহার কেন?”

অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরজ বলিউডে ভাইজান ঘনিষ্ঠ বলে পরিচিত। এমনকি সলমান ‘হিরো’ সিনেমায় সুরজকে লঞ্চও করেছিলেন। অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যা মামলায় নাম জড়াবার পরেও কী করে ভাইজান তাকে লঞ্চ করতে পারেন সে নিয়ে তখন হয়েছিল অনেক বিতর্ক।

বছর তিনেক আগে এরকম খবর এসেছিল যে কোন এক পার্টিতে সুশান্তের সঙ্গে সুরজের কথা কাটাকাটি হয়েছিল এবং সুরজের পক্ষ নিয়ে সলমন রীতিমতো হুমকি দিয়েছিলেন সুশান্তকে। সেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে সুরজ বলেন যে, “আমার সঙ্গে সুশান্তের কোনদিনও কোনওরকম ঝামেলা হয়নি। আর সলমন খানের এর সঙ্গে কেন যোগ থাকবে? আমার ব্যক্তিগত জীবনে সলমান কেন নাক গলাবেন?”

তিনিও দাবি করেছেন যে বছর তিনেক আগে মিডিয়াতে যে খবর বেরিয়েছিল সুশান্তের সঙ্গে তার ঝামেলা হয়েছে সেই নিয়ে সুশান্তই প্রথম তাকে ফোন করেন। সুশান্ত নাকি বলেছিলেন, “দেখ ভাই এই সব ফালতু আর্টিকেল নিয়ে মাথা ঘামাস না। তবে সলমন স্যার আমার উপর রেগে আছে এই বিষয়টা নিয়ে তুই দয়া করে একটু পরিষ্কার করে সত্যিটা জানিয়ে দিস।”

এমনকি রাবতার স্ক্রিনিংয়েও আমাকে ডেকেছিল সুশান্ত, আমি গিয়েওছিলাম। চার-পাঁচবার দেখা হয়েছে আমাদের। তবে তার এই বক্তব্য নেটিজেনরা কতটা গ্রহণ করবেন তাই এখন দেখার।

RELATED Articles

Leave a Comment