গরিবের সেবা করুন। করোনা মানব সেবার সুযোগ করে দিয়েছে। দলীয় কর্মীদের উদ্দেশ্যে মোদী উবাচ!

বিজেপি-র ভার্চুয়াল সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আগামী ২৫ সেপ্টেম্বের দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিবসে করোনা পরিস্থিতিতে মানুষের সেবায় দলের ভূমিকা নিয়ে একটি ‘ডিজিটাল বুক’ প্রকাশের কথা ঘোষণা করেন মোদী। বিজেপি পদাধিকারীদের উদ্দেশ্যে তাঁর বক্তব্য, ‘‘আপনাদের মাতৃভাষা, হিন্দি এবং ইংরেজিতে পুরো কাজ বিস্তারিত ভাবে সংকলিত করতে হবে। কেন্দ্র ও রাজ্য স্তরে এডিটোরিয়াল বোর্ড তা পরিমার্জনের দায়িত্বে থাকবে। মানব সভ্যতার ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি। পশ্চিমের কোনও দেশ হলে তো মানুষের শক্তি নিয়ে আলোচনার ধূম পড়ে যেত।’’ তিনি জানান, মণ্ডলস্তরে ডিজিট্যাল লিফলেটে লকডাউন পর্বে দলের জনসেবার কাজ, আমজনতার বেঁচে থাকার লড়াই, তাদের লেখা চিঠি, গান, কবিতা থাকবে। সেগুলি থেকে সংকলিত হবে জেলা ও রাজ্যস্তরের ডিজিটাল বুক।

এক‌ইসঙ্গে তিনি বলেন ‘নিজের চিন্তা ছেড়ে গরিবের সেবা করুন। করোনা পরিস্থিতি মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা। অনেকে ভেবেছিলেন পূর্ব ভারতে বেশি সংক্রমণ হবে। ভেবেছিলেন দারিদ্র্যের কারণে সংক্রমণ বাড়বে। ভেবেছিলেন তাপমাত্রা বেশি হওয়ায় সংক্রমণ ছড়াবে। কিন্তু মানুষ সেই সব আশঙ্কাকে ভুল প্রমাণ করেছে। কঠিন সময়ে মানুষের সেবায় নিয়োজিত বিজেপি। রাজনীতিকে সেবার মাধ্যম হিসেবে ব্যবহার করছি। সেবাকে মন্ত্র হিসেবে মেনে কাজ করুন। করোনার সময় মানবসেবার সুযোগ এনে দিয়েছে।’

শনিবার বিকেলে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে দলীয় সংগঠনের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে দিলেন করোনা মোকাবিলায় ভবিষ্যতের সাংগঠনিক দিশানির্দেশ। মোদীর কথায়, ‘‘করোনা সংক্রমণের সঙ্কটজনক পরিস্থিতি বিজেপি নেতা-কর্মীদের অনেককেই ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে পারদর্শী করে তুলেছে। করোনা বিজেপির ডিজিটাল এডিশন তৈরি করে দিয়েছে।’’

RELATED Articles

Leave a Comment