আমফান দুর্গতদের পাশে দাঁড়াল স্কটিশ ও হেয়ার স্কুলের স্কাউট গ্রুপ

সম্প্রতি আমফান দুর্গতদের পাশে দাঁড়াতে এক ত্রাণশিবিরে আয়োজন করেছিল স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল এবং হেয়ার স্কুলের স্কাউট গ্রুপ। দুই স্কুলের স্কাউট গ্রুপের যৌথ উদ্যোগে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ এবং হাসনাবাদে আমফান ক্ষতিগ্রস্ত অঞ্চলে প্রায় ২০০ পরিবারকে ত্রাণ এবং সামান্য কিছু ওষুধ দান করা হয়। ছাত্রদের এই মহান উদ্যোগে দু’হাত তুলে আশীর্বাদ করেছেন গ্রামবাসীরা।

আমফান দুর্গতদের পাশে দাঁড়াল স্কটিশ ও হেয়ার স্কুলের স্কাউট গ্রুপ

গত ২০শে মে বাংলার উপর দিয়ে বয়ে গিয়েছিল অভিশপ্ত আমফান ঝড়। ১৮০ কিলোমিটার গতিবেগ ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় দক্ষিণ বঙ্গের একাধিক জেলা। যার প্রভাব কলকাতাতেও পড়েছিল।

আমফান দুর্গতদের পাশে দাঁড়াল স্কটিশ ও হেয়ার স্কুলের স্কাউট গ্রুপ

তবে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল সুন্দরবন, উত্তর ২৪ পরগনার কিছু অংশ এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায়। অভিশপ্ত আমফান ঝড়ের জেরে ভিটেমাটি হারিয়েছে শতাধিকেরও বেশি পরিবার।

আমফান দুর্গতদের পাশে দাঁড়াল স্কটিশ ও হেয়ার স্কুলের স্কাউট গ্রুপ

সেই অভিশপ্ত রাতের কথা ভাবলেই শিউরে উঠছে আমফান বিধ্বস্ত এলাকার মানুষরা। দেড় মাস অতিক্রান্ত হলেও এখনও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেননি সেই সব অঞ্চলের বাসিন্দারা। চারিদিকে শুধু মৃতপ্রায় গাছগুলির শব দেহ। হাহাকার এখনো গ্রাস করছে সেই সব অঞ্চলের বাসিন্দাদের। আর তাঁদের পাশে দাঁড়াতেই এই মহান প্রয়াস কলকাতার দুই অভিজাত স্কুলের স্কাউট গ্রুপের।

RELATED Articles

Leave a Comment