২৪ দিন আগে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সেই নিয়ে এখনও চলছে বিতর্ক। তাঁর মৃত্যু তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়ার দাবিও জোরালো হচ্ছে দিনের পর দিন। অভিযোগ উঠেছে, বলিউড ইন্ডাস্ট্রির তাবড় তাবড় মুখের স্বজনপোষণের চাপেই মৃত্যু হয়েছে সুশান্তের। খুন করা হয়েছে সুশান্তকে। তাঁর জন্য দায়ী করণ জোহর থেকে সলমান খান সকলে।
বলিউডে স্বজনপোষণের সবথেকে বড় বাহক ধরা হয় প্রযোজক পরিচালক করণ জোহরকে। সুশান্তের মৃত্যুর পর থেকেই করণ জোহরকে পড়তে হয়েছে হাজার প্রশ্ন এবং অভিযোগের মুখে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় পরোক্ষ প্ররোচনা দেওয়ারও অভিযোগ এনে মামলাও দায়ের করা হয়েছে।
আর এই লড়াইয়ে প্রত্যক্ষভাবে বলিউডের কেউই করণ জোহরের পাশের প্রত্যক্ষভাবে দাঁড়াননি। তাহলে নিজেকে একরকম প্রায় গুটিয়েই নিয়েছেন করণ। এমনকি MAMI পুরস্কারের জুরি বোর্ড থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি।
সম্প্রতি তারই এক ঘনিষ্ঠ বন্ধু জানান, এই ঘটনায় করণ একদমই ভেঙে পড়েছেন। ও বহু বছর ধরেই লোকজনের কটাক্ষের শিকার। ভেবেছিল ওর গায়ের চামড়াটা মোটা হয়ে গিয়েছে। কিন্তু সুশান্তের মৃত্যুর পর ও যে ব্যবহার সকলের কাছ থেকে পেল তাতে ও একদমই ভেঙে পড়েছে। ওর পাশাপাশি ওর কাছের মানুষদেরও যেভাবে অ্যাটাক করা হচ্ছে, তাতে ভীষণই বিচলিত হয়ে পড়েছে করণ। এমনকি মাত্র তিন বছর বয়সী ছেলে-মেয়েকেও খুনের হুমকি দেওয়া হচ্ছে। এমনকি অনন্যা পান্ডের সঙ্গে সুশান্তের কোন যোগাযোগ ছিল না। সেখানে লোকজন অনন্যার মত একজন কমবয়সী মানুষকে আত্মহত্যা করতে বলছে ক্ষতিপূরণের জন্য!
করণের বন্ধু অনুরোধ করছেন, দয়া করে অনন্যার মত কম বয়সী মানুষকে আত্মহত্যা করতে বলা থেকে বিরত থাকুন। করণ এই বিষয়ে কোনো বিবৃতি দিতে চান কিনা এই প্রশ্নের জবাবে তাঁর বন্ধু বলেন, কারণ একদমই ব্যাপারে কিছু বলতে চান না এবং ওঁর আইনজীবীরা ওঁকে এই ব্যাপারে এখনই কিছু বলতে বারণ করেছে। বস্তুত করণ কথা বলার মত অবস্থাতেও নেই। ভাগ্যের কাছে হেরে যাওয়া এক মানুষে পরিণত হয়েছে ও। ওঁকে যখনই আমরা ফোন করি ও সারাক্ষণই কান্নাকাটি করে। আর একটাই প্রশ্ন করে—কী অন্যায় ও করেছে এমন ব্যবহার পাওয়ার জন্যে! করণকে নিয়ে করণের বন্ধুরা খুবই চিন্তিত।
প্রসঙ্গত করণ জোহরের জন্যই ইন্ডাস্ট্রিতে কাজ করনা আউটসাইডাররা। কারণ স্টারকিডদের উপর ফোকাস করেন। বাইরে থেকে আসা অভিনেতাদের তিনি পাত্তাও দেন না বলে অভিযোগ।
স্টার ওয়ার্ল্ডে সম্প্রচারিত তাঁর শো Koffee With Karan নিয়েও অভিযোগের শেষ নেই। সঞ্চালক হিসেবে এই শোয়ে আসা অনেক অতিথিকেই করণ যেচে অপমান করে থাকেন বলে অভিযোগ ওঠে। বর্তমানে এই শোয়ের কিছু পর্ব ভাইরাল হয়ে ওঠে, যেখানে দেখা যায় অন্যান্য সেলেবদের সঙ্গে মিলে সুশান্ত সিং রাজপুতকে বার বার হেনস্থা করেছেন তিনি। ফলে এই নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। এই শোয়ের পরবর্তী সিজন সম্প্রচারিত না করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট চ্যানেল। সবমিলিয়ে ঘোর বিপদে রয়েছেন করণ জোহর। এখন বোধহয় তিনি বুঝতে পারছেন সাধারণ মানুষের ক্ষমতা কতটা, বলছেন নিন্দুকরা।






