চীনকে ঠেকাতে ভারতের হাতে প্রয়োজনে অস্ত্রও তুলে দেব, হুঙ্কার আমেরিকার

ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধালে চীনকে উচিত শিক্ষা দেবে আমেরিকা, তা স্পষ্ট জানিয়ে দেওয়া হল ওয়াশিংটন ডিসি থেকে। হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক সম্প্রতি জানিয়েছেন, চীনের আশেপাশে যে দেশই রয়েছে, তারা সুরক্ষিত নয়। কিন্তু চীন যদি তাদের আক্রমণ করতে যায় তবে মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে ছেড়ে কথা বলবে না। ইতিমধ্যেই দক্ষিণ চীন সাগরে দুটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা।

হোয়াইট হাউজের চিফ অফ স্টাফ মার্ক মিডোজ বলেন, হ্যাঁ আমরা দক্ষিণ চীন সাগরে দু’টি বিমানবাহী রণতরী পাঠিয়েছি। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব না যে চীন বা অন্য কোনও দেশ সর্বশক্তিমান হয়ে বিশ্বের লাগাম নিজেদের হাতে নিচ্ছে। তা সে এই অঞ্চলেই হোক বা অন্য কোনও অঞ্চলে।

তিনি সাফ জানিয়ে দিচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। তাই ভারত ও চীন সংঘর্ষ হোক বা পৃথিবীর অন্য কোন ক্ষেত্রে কোন সংঘর্ষ হলে আমেরিকা সেখানে স্পষ্ট বুঝিয়ে দেবে যে পৃথিবীর ওপর সেই আক্রমণকারীদের একছত্র অধিকার স্থাপন করা চলবে না। দক্ষিণ চীন সাগরে মার্কিন অভিযান এটা শুধু চীনকে একটা সতর্কবার্তা দেওয়া যে, চীনের থেকেও আরো বড় শক্তি রয়েছে।

অন্যদিকে লাদাখের প্যাংগং, গালওয়ান উপত্যকা ও গোগ্রা উষ্ণপ্রস্রবণ এলাকায় এখনও বজায় রয়েছে উত্তেজনা। তবে ভারত ও চীনের মধ্যে বৈঠকের পর মঙ্গলবার থেকে গালওয়ান উপত্যকা ও গোগরা উষ্ণ প্রস্রবণ এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে শুরু করেছে চীন।

দক্ষিণ চীন সাগর যেখানে বিভিন্ন মূল্যবান প্রাকৃতিক সম্পদ রয়েছে সেই অঞ্চলকে চীন পুরোটাই নিজের বলে দাবি করে। সেই দাবি নস্যাৎ করেছে ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, ব্রুনেই ও তাইওয়ান। ফলে এই অঞ্চলেও সেনা মোতায়েন করেছে চীন।

আরও অন্যান্য খবর