হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যমৃত্যুতে বিশেষজ্ঞরা জানালেন গলায় ফাঁসের দাগ একটানা নয়। এমনটাই জানানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। যা দেখে ফরেন্সিক বিশেষজ্ঞরা বলছেন, খুন নয়, সম্ভবত তিনি আত্মহত্যাই করেছেন।

রিপোর্টে বলা হয়েছে, গলার ফাঁস লাগার কারণেই মারা গিয়েছেন ওই বিজেপি বিধায়ক। ফরেন্সিক বিশেষজ্ঞদের মতে, কাউকে জোর করে মারা হলে, দাগ একটানা থাকত। কিন্তু একটানা নয় এমন দাগ আত্মহত্যার ইঙ্গিত দেয়। মৃত্যুর পর ঝোলানো হয়নি, গলায় ফাঁসের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।ময়নাতদন্ত রিপোর্টে বলা হয়েছে, বিধায়কের দেহে অন্য কোনও আঘাতের চিহ্ন নেই। জোর করে ফাঁস দেওয়া হলে, অন্য আঘাতের চিহ্ন অবশ্যই থাকত। বলেছেন বিশেষজ্ঞরা।
মৃতের পরিবার এবং বিজেপি সিবিআই তদন্ত চাইলেও তা উড়িয়ে দিয়ে সিআইডির হাতেই তদন্তভার সপেঁছে রাজ্য সরকার। পুলিশও দাবি করেছে, মৃত বিধায়কের পকেট থেকে সুইসাইড নোটও পাওয়া গিয়েছে, যা আত্মহত্যারই ইঙ্গিত দেয়।






