তেহরিক-ই-তালিবান পাকিস্তান জঙ্গি সংগঠনের নূর ওয়ালি মেসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা রাষ্ট্রপুঞ্জের!

আল-কায়দার সঙ্গে হাত মিলিয়ে অর্থায়ন, পরিকল্পনা ও কুকর্ম করছিল তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) জঙ্গি সংগঠনের নূর ওআলি মেসুদ। এবার তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করল রাষ্ট্রপুঞ্জ! নিরাপত্তা পরিষদের ১২৬৭ আইএসআইএল এবং আল-কায়দা কমিটি বৃহস্পতিবার ৪২ বছরের মেসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তালিকায় তালিকাভুক্ত করেছে।

২০১৮ সালে মৌলানা ফজলুল্লাহর মৃত্যুর পর তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (TTP) সর্বেসর্বা হয় মেসুদ। মেসুদের নেতৃত্বে একাধিকবার পাকিস্তানে জঙ্গি হামলা চালায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান। টাইমস স্কোয়ারে বোমাবাজির ঘটনার দায়ও নিয়েছিল এই জঙ্গি সংগঠন। ২০১০ সালে মার্কিন কনস্যুলেটের বিরুদ্ধে পেশোয়ারে অভিযান চালিয়ে ৬ পাকিস্তানিকে মেরে ফেলেছিল এই জঙ্গি সংগঠন।
আল-কায়দা সংযোগের জন্য ২০১১ সালের জুলাই মাস থেকেই TTP কে ব্ল্যাকলিস্টেড করে দেয় রাষ্ট্রপুঞ্জ।

আরও অন্যান্য খবর