কি ঘটেছিল হেমতাবাদের বিজেপি বিধায়কের সঙ্গে? জানতে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ মৃতের স্ত্রী!

খুন না আত্মহত্যা স্পষ্ট হয়নি এখন‌ও কোনটাই। সিআইডি নয় সিবিআই তদন্ত চাই। এই দাবি বারবার করেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব ও মৃত বিজেপি বিধায়কের স্ত্রীও। কিন্তু কান দেয়নি রাজ্য। প্রথম থেকেই এই মৃত্যুকেে আত্মহত্যা বলে চালাতে উঠে পড়ে লেগেছে পুলিশ প্রশাসন। কোন কিছু খতিয়ে দেখার আগেই বিশেষজ্ঞরা জানিয়েছেন হেমতাবাদের ওই বিজেপি বিধায়ক আত্মহত্যাই করেছেন।

আর তাই এবার বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুরহস্য উদ্ধারে সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করলেন নিহত বিধায়কের স্ত্রী চাঁদনি রায়। শুক্রবার স্বামীর মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে আদালতে মামলা করেন তিনি।

গত সোমবার একটি দোকানের বাইরে হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রথমে তিনি আত্মহত্যা করেছেন বলে জানায় পুলিশ। এর পর মামলার তদন্তভার সিআইডি-কে দেয় রাজ্য সরকার। ঘটনায় খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেন গোয়েন্দারা। এখন‌ও পর্যন্ত ঘটনায় মাত্র ১ জনকে গ্রেফতার করতে পেরেছেন গোয়েন্দারা।

যদিও প্রথম থেকেই এই ঘটনায় পুলিশ ও সিআইডির তদম্তে অনাস্থা প্রকাশ করছে বিজেপি ও মৃত বিধায়কের পরিবার। ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি দিয়েছে বিজেপি। এব্যাপারে হাইকোর্টের দ্বারস্থ হওয়া নিয়ে আইনি পরামর্শও করছিল বিজেপি বলে জানা গিয়েছিল।

RELATED Articles

Leave a Comment