আজ প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফ দিলেন নরেন্দ্র মোদী।

ফের একবার বিপুল সংখ্যক ভোট নিয়ে জয় লাভ করেছে মোদী সরকার। ৩০৩ টি আসন পেয়ে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের কেন্দ্রে ক্ষমতায় বিজেপি। বিজেপির এই উত্থানের জন্য মূলত যায় নাম নেওয়া যায় তিনি হলেন নরেন্দ্র মোদী। এই নরেন্দ্র মোদীই আজ রাষ্ট্রপতি ভবনে গিয়ে দিলেন নিজের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা।

বিপুল সংখ্যাক ভোটে জয় পেয়ে ফের একবার কেন্দ্রে সরকার গড়বে বিজেপি। নতুন ভাবে প্রধানমন্ত্রীর পদে মোদী শপথগ্রহণ করবেন আগামী ৩০ মে, তারই পূর্বে নিয়মানুযায়ী আজ প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি ইস্তফা দিলেন। সেই ইস্তফপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷

 

আজ নরেন্দ্র মোদীর ইস্তফাপত্রের সঙ্গেই ভেঙে দেওয়া হয়েছে পুরোনো মন্ত্রীসভাও। ফের তা নতুন করে গঠন করা হবে ৩০ মে শপথগ্রহণে। যদিও ৩০ মে পর্যন্ত এই কয়দিন দেশের কাজকর্ম চালানোর জন্য প্রাধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি কোবিন্দ৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর