ইসলাম বিরোধী পোস্ট দেওয়ায় ফেসবুকে তরুণীকে কুরুচিকর আক্রমণ কবীর সুমনের

তাঁর শিল্প প্রতিভা নিয়ে হয়তো কারো কোনো সন্দেহ নেই কিন্তু ব্যক্তিগত জীবনে তাঁর আচরণ ও মন্তব্য নিয়ে এর আগে অনেক বিতর্ক তৈরি হয়েছে। তিনি কবীর সুমন। এবার তিনি ফেসবুকে এক তরুণীকে কুরুচিকর মন্তব্য করে নতুন বিতর্কে জড়িয়েছেন। যার জেরে নিন্দার ঝড় বইছে নেট দুনিয়ায়।

ইসলাম বিরোধী পোস্ট দেওয়ায় ফেসবুকে তরুণীকে কুরুচিকর আক্রমণ কবীর সুমনের

 

বর্তমানে গোটা দেশজুড়ে হিন্দু-মুসলিম দ্বন্দ্ব প্রকট হয়ে দাঁড়িয়েছে। শনিবার এই দ্বন্দ্বের আরেকটি রূপ সোশ্যাল মিডিয়ায় দেখা গেল। যেখানে নাম জড়াল কবীর সুমনের মত ব্যক্তিত্বের। শাশ্বতী নাথ নামে এক তরুণী সোশ্যাল মিডিয়াতে মুসলিম মহিলাদের বোরখা ও হিজাব পরার বিরোধিতা করে একটি পোস্ট দেন এবং সেখানেই বিকৃত মন্তব্য করেন কবীর সুমন।

ইসলাম বিরোধী পোস্ট দেওয়ায় ফেসবুকে তরুণীকে কুরুচিকর আক্রমণ কবীর সুমনের

ওই তরুণী লিখেছিলেন “বোরখা বা হিজাব কখনই কোনো জাতির নারীর আব্রু হতে পারেনা। মুসলিম হোক বা হিন্দু এটি নারীর কাছে অত্যন্ত অসম্মানের। এটি আদ্যোপান্ত পুরুষতান্ত্রিক। পুরুষতন্ত্রের জেরেই এই হিজাব প্রথা এখনও বর্তমান।এই হিজাব বাঙালি বা বাংলার নয় এটি পুরুষতান্ত্রিক।” সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটি প্রচুর ভাইরাল হয়।অনেকেই নিজেদের মতামত জানান এই পোস্টের কমেন্টে।

ইসলাম বিরোধী পোস্ট দেওয়ায় ফেসবুকে তরুণীকে কুরুচিকর আক্রমণ কবীর সুমনের

এরপর আসরে নামেন প্রাক্তন তৃণমূল সাংসদ কবীর সুমন। তিনি ওই পোস্টে কমেন্ট করেন, “ওদের জন্য আমি শুয়োপোকার চাষ করেছি। বেশ পুরুষ্ঠ হয়ে উঠৈছে এই শুঁয়োপোকা। একেবারেই বর্ণবিন্দু শুঁয়োপোকা। এরা মার্চ করে ঢুকে যাবেন অমুক প্রবেশ বা প্রস্থান পথে।”

এখানেই থেমে থাকেননি তিনি। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি নাম উল্লেখ করে বলেন যে ওই মহিলা মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে। তা কখনোই মেনে নেওয়ার নয়।

যদিও কবীর সুমনের বক্তব্যের বিরোধিতা করছেন তাঁর ভক্তরাই। শিল্প প্রতিভা নিয়ে সন্দেহ না থাকলেও মানুষ হিসাবে কবীর সুমন যে বারবার হঠকারিতা করেন তা তাঁর জীবনধারা দেখলেই সেটা স্পষ্ট। তবে আজ তিনি যেটা করেছেন তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তাঁর অনুরাগীরা। তারা একবাক্যে বলছেন যে কবীর সুমন এইভাবে ওই মহিলাকে কুরুচিকর আক্রমণ না করলেও পারতেন।

আরও অন্যান্য খবর