যুক্তিবাদী অনির্বাণ দিচ্ছেন গ্রহরত্নের বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার টলিউড অভিনেতা

তাঁর দক্ষ অভিনয়ের জন্য তিনি বরাবরই সমাদৃত। সেই সঙ্গে তাঁর বাচনভঙ্গি ও হ্যান্ডসাম রূপের জন্য মহিলারা তাঁর প্রতি অনুরক্ত হয়ে পড়েন। বামমনস্ক এই অভিনেতা তাঁর ‘যুক্তিবাদী’ পোস্ট দিয়ে প্রায়শই কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন টুইটারে। তিনি টুইটারে নিজের একাউন্টের নাম রেখেছেন অনির্বাণ ড্রাকুলা ভট্টাচার্য (Anirban Bhattacharya)। তাঁকে সাধারণত অত্যন্ত বিজ্ঞানমনস্ক বলে চেনেন সকলেই এবং বিজেপির কিছু সিদ্ধান্তকে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক আখ্যা দিয়ে তিনি প্রায়শই পোস্ট করে থাকেন।

https://www.facebook.com/anjalijewellerskolkata/videos/1209943359153724/

কিন্তু অনির্বাণ এবার নিজেই ফেঁসে গিয়েছেন নিজের জালে। বছর খানেক আগে অনির্বাণ একটি গয়না বিপণী সংস্থার হয়ে একটি গ্রহ রত্নের বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। সে সময় তাঁর ওই বিজ্ঞাপন যথেষ্ট সমালোচিত হয়েছিল। কিন্তু তখন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তিনি অতটাও সমালোচনা করতেন না কিন্তু বিগত বেশ কিছুদিন হল তিনি একের পর এক টুইট করে যাচ্ছেন কেন্দ্রের বিরুদ্ধে। সম্প্রতি ওই গয়না বিপণী সংস্থার বিজ্ঞাপন ভিডিও আবার ভাইরাল হওয়া শুরু হয়েছে। ব্যস আর যায় কোথায়! অনির্বাণ ভট্টাচার্য কে নিয়ে ট্রলের বন্যা বইছে সোশ্যাল মিডিয়ায়।

যুক্তিবাদী অনির্বাণ দিচ্ছেন গ্রহরত্নের বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার টলিউড অভিনেতা
Source: Facebook

যে মানুষ এত যুক্তি দিয়ে কথা বলতে ভালোবাসেন, যাঁর কাছে বিজ্ঞান অগ্রগণ্য, যে মানুষটার কাছে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অবৈজ্ঞানিক সেই মানুষই গ্রহরত্ন ও জ্যোতিষের মত ব্যাপারে কী করে বিজ্ঞাপনে বলতে পারেন সেই নিয়ে উঠছে প্রশ্ন।

যুক্তিবাদী অনির্বাণ দিচ্ছেন গ্রহরত্নের বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার টলিউড অভিনেতা
Source: Facebook

সাধারণ মানুষ বলতে শুরু করেছেন যে, টাকার জন্য কি নিজের সত্ত্বাকেও বিকিয়ে দেওয়া যায়? এই বিজ্ঞাপনে মুখ দেখাতে হবে তার নিশ্চয়ই কোন বাধ্যবাধকতা বা অন্য কোনো চাপ ছিল না। সেখানে অনির্বাণ নিশ্চয়ই স্বেচ্ছায় এই বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। সেখানে এই গয়না বিপণী সংস্থার গ্রহরত্ন পরলেই সুফল মিলবে এই কথা উনি কী করে বলতে পারেন?

https://www.facebook.com/325459825000793/videos/290260042216600/

যদিও এই ব্যাপারে অনির্বাণ এর তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই ঘটনা যে সাধারণ মানুষের মনে বেশ দ্বন্দ্ব জাগিয়ে তুলেছে তা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট দেখলে স্পষ্ট হয়ে যাবে।

আরও অন্যান্য খবর