সুরাটের ভয়াভয় অগ্নিকান্ডে মৃত ২০ জন। সংখ্যা ৫০ ছাড়াতে পারে বলে আশঙ্কা।

গুজরাটের সুরাটে ঘটলো ভয়াবহ অগ্নিকান্ড৷ সুরাটের সারথানা এলাকার একটি বহুতলে গতকাল ভয়াবহ আগুন লেগে যায় বলে খবর।

সেই বিল্ডিংটির তৃতীয় এবং চতুর্থ তলে হঠাৎই কাল আগুন লেগে যায় বলে সূত্রের খবর। সেসময় সেখানে চলছিল একটি কোচিং ক্লাস৷ আগুন দ্রুত ছড়িয়ে পরায়, আগুনের হাত থেকে বাঁচতে, আতঙ্কে সেই বহুতলের ওপর থেকে নীচে ঝাঁপ দেন অনেক পড়ুয়ারা।

 

যদিও সেখানে খবর পেয়েই ছুটে আসে দমকল বাহিনী। দমকলের মোট ১৮ ইঞ্জিন সেই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আতঙ্কে যে সমস্ত পড়ুয়ারা ঝাঁপ দিয়েছিলেন বহুতলের ওপর থেকে তাদের অনেককেই বাঁচানো যায়নি। শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও অবধি ২০ জন পড়ুয়ার মৃত্যুর খবর মিলেছে। তাদের অনেকে নীচে ঝাঁপ দিয়ে যেমন মারা গেছেন, অনেকে ক্লাস রুমে আটকে পরে মারা গেছেন আগুনে দগ্ধ হয়েই।

তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর, এক দমকল আধিকারিক জানিয়েছেন যে সেই বহুতলের ছাদে প্রায় ৫০ জনের মৃতদেহ দেখা গেছে। তারা প্রত্যেকেই আগুনে দগ্ধ হয়ে মারা গিয়েছেন। আন্দাজ করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদী। আশ্বাস দিয়েছেন মৃতদের পরিবারের পাশে থাকার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর