একাধিক হাইভোল্টেজ তদন্তের দায়িত্বে ছিলেন তিনি। এবার বদলি হলেন কলকাতায় সিবিআইয়ের শীর্ষকর্তা পঙ্কজ শ্রীবাস্তব!

কলকাতা ছেড়ে দিল্লি অভিমুখে রওনা হলেন সিবিআইয়ের কলকাতা জোনের যুগ্ম অধিকর্তা পঙ্কজ শ্রীবাস্তব। তাঁকে দিল্লিতে সিবিআইয়ের প্রশিক্ষণ শাখায় বদলি করা হয়েছে। তবে কলকাতার দায়িত্বে এখনই কাউকে পাঠানো হয়নি। অফিসার শ্রীবাস্তবের নেতৃত্বেই সারদা, নারদা, রোজভ্যালি-সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলার তদন্ত চলছিল।

সারদাকাণ্ডে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করা নিয়ে নাটকীয় রাতের অন্যতম কুশীলব ছিলেন এই পঙ্কজ শ্রীবাস্তব। ওই রাতে নিজাম প্যালেসে পঙ্কজ শ্রীবাস্তবের বাসভবন ঘিরে ফেলে কলকাতা পুলিশ। ভিতরে পাল্টা আধাসামরিক বাহিনী মোতায়েন করে কেন্দ্র। আসছে ২১-এর বিধানসভা নির্বাচনের মুখে চিটফান্ড দুর্নীতি মামলা যখন ফের গতি পাবে বলে জল্পনা চলছে বিশেষজ্ঞ মহলে ঠিক সেই মোক্ষম সময় পঙ্কজ শ্রীবাস্তবের বদলি চাঞ্চল্য তৈরী করেছে।

রাজনৈতিক মহলের একাংশ অবশ্য মনে করছে রাজধানীতে বসে যাতে নির্বিঘ্নে তদন্ত পরিচালনা করতে পারেন তাই বদলি করা হল পঙ্কজ শ্রীবাস্তবকে। এমনকী তাঁর জায়গায় কয়েকদিনের মধ্যে নতুন আধিকারিক নিয়োগ করা হতে পারে বলেও মনে করছেন অনেকে।

RELATED Articles

Leave a Comment