এবার সোশ্যাল মিডিয়ায় বাঙালিকে আক্রমণ করল খড়গপুর IIT-র কিছু বহিরাগত ছাত্রছাত্রী। বাঙালিদের হাসির খোরাকে পরিণত করে মজা লুটতে চায় কিছু অবাঙালি মানুষ। সেই উদ্দেশ্যেই “Another Bengali with Personal Opinion” নামে একটি ফেসবুক গ্রুপ শুরু করেছে তারা। সেখানে বাঙালি জাতি, বাঙালি সংস্কৃতি, বাঙালি খাবার এমনকি বাঙালি মহিলাদের নিয়ে কুরুচিকর তামাশা-খিল্লি চলে। মহিলাদের তালিকা থেকে বাদ যাননি বাংলার মুখ্যমন্ত্রীও।

★”বাঙালিরা মার খাওয়ার উপযুক্ত।”★”যারা বাঙালি সহকর্মীদের জন্য ‘বাঙালিদের নিন্দা করে মিম’ পোস্ট করতে ভয় পাচ্ছ তারা ইনবক্সে পাঠাও।”

উপরোক্ত সবকটি কথাই ওই গ্রুপের মাধ্যমে চারিদিকে প্রচার করছে ভারতের অন্যতম সেরা শিক্ষা-প্রতিষ্ঠানের কিছু তথাকথিত শিক্ষিত ছেলেমেয়ে। এতেই শেষ নয় এই গ্রুপে বাঙালির মাছ খাওয়া নিয়ে, বাঙালি নারীকে টার্গেট করে তার পোশাক নিয়ে মিম-খিল্লি করে পোস্টও চলে।

বাংলা পক্ষের অভিযোগ খোজ নিয়ে দেখা গেছে এরা কেউই বাংলার নন। এরা সবাই সুযোগ পেয়েছে খড়গপুর IIT তে ভর্তি হওয়ার। তবু বাংলার মাটিতে বসেই এখন এরা বাংলাকে অপমান করার স্পর্ধা দেখাচ্ছে।

বাংলা পক্ষের তরফে জানানো হয়েছে, এই গ্রুপের এডমিনদের নামগুলো দেখলেই স্পষ্ট বুঝতে পারা যায় বাঙালির প্রতি এত বিদ্বেষ কারা প্রচার করছে। বাংলার বুকে এভাবেই রোজ প্রতি ঘন্টায় সামাজিক মাধ্যম জুড়ে বাঙালি-বিদ্বেষী হাজার হাজার পোস্ট ছড়াচ্ছে এরা। আচ্ছা নিজেদের রাজ্যে থাকলে এগুলো করার সাহস থাকত? নাকি বিহার-ইউপিতে বাঙালিরা এরকম কুরুচিকর কাজ করলে তাদের ছেড়ে দেওয়া হত? তাহলে সেক্ষেত্রে যখন বাঙালিদের বিরুদ্ধে তারা সরব হতে পারে তাহলে বাংলার মানুষ কেন চুপ করে থাকবে? কিছু হিন্দিভাষী এসে বাঙালির প্রতি ঘৃণা ছড়াবে, বাঙালি-নারীকে ভোগ্যপণ্য হিসেবে দেখবে আর বাঙালি কি ভয়ে গুটিয়ে থাকবে ! নাকি সব কিছু সহ্য করে বহিরাগতদের পায়ের তলায় দাস হয়ে বেঁচে থাকবে! মজার বিষয় হল বাংলা ও বাঙালির বিরোধতার ক্ষেত্রে নারী-পুরুষ বা শিক্ষিত-অশিক্ষিতের মধ্যে কিন্তু কোন তফাৎ নেই। সেটাই প্রমান করল খড়গপুর IIT-র শিক্ষার্থীরা।

যেভাবে অবাঙালিদের রাজত্ব বাড়ছে বাংলার বুকে, তাতে বাঙালির এবার পিঠ ঠেকে গেছে দেওয়ালে। তাই তারা আর চুপ করে থাকবে না। বাংলার মানুষের বিরুদ্ধে এই চরম বিদ্বেষের জবাব দিতে এবার এগিয়ে এল বাংলা পক্ষ। বাংলায় হিন্দিভাষীদের দৌরাত্মের প্রতি এর আগেও সরব হয়েছে বাংলা পক্ষ আর এবারেও তার অন্যথা হল না।

বাংলা পক্ষের দাবি, “IIT খড়গপুর কতৃপক্ষ কি এখানে শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন নাকি অন্যকিছু??? খুব শীঘ্রই বাংলা পক্ষ এই জানোয়ারদের উচিত শিক্ষা দেবে।” ইতিমধ্যেই এই গ্রুপটির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জানিয়েছে বাংলা পক্ষ এবং সাইবার সেলেও অভিযোগ দায়ের করা হয়েছে।
Facebook Group – Another Bengali with personal opinion





