বাড়ি বসেই গয়নার শপিং, সুযোগ দিচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, রয়েছে চ্যাট বা ভিডিও কলের সুবিধাও

এবার বাড়িতে বসেই সোনা কিনুন অনলাইনে। আপনাদের জন্য এই সুযোগ করে দিচ্ছে পূর্ব ভারতের সবচেয়ে বড় গহনা বিক্রেতা সংস্থা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। করোনা সংক্রমনের জেরে এখন দোকানপাঠ প্রায় সবই বন্ধ তাই এবার সংক্রমণ এড়াতে সরাসরি গ্রাহকদের অনলাইনে সোনার গহনা কেনার সুবিধা করে দিচ্ছে এই সংস্থা।

বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে স্টোরগুলি গ্রাহকদের সাথে যোগাযোগ করবে। তারপর বাড়িতে বাসেই গ্রাহকরা  ই-ক্যাটালগ গুলির মাধ্যমে সহজেই নিজেদের গহনা পছন্দ করতে পারবেন। শুধু অনলাইনে ছবি নয় ভিডিও কলিংয়ের মাধ্যমেও তারা সরাসরি স্টোরের সাথে যোগাযোগ করে গহনা কিনতে পারবেন।

অ্যাপয়েন্টমেন্ট বুক করতে ওদের টোল ফ্রি নম্বর ১৮০০১০৩০০১৭ ডায়াল করতে পারেন কিংবা আপনাদের পছন্দের যে কোনও সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস স্টোরে ফোন করতে পারেন। এ বিষয়ে বিশদে জানতে সংস্থার ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন এমনকি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন https://sencogoldanddiamonds.com/book-an-appointment

এবার দেখে নিন আপনার পছন্দসই গয়না আপনি কিভাবে কিনবেন।

গ্রাহকরা প্রথমে ই-ক্যাটালগ গুলির মাধ্যমে নিজেদের পছন্দ মতো ডিজাইনের গহনা বেছে একটি তালিকা তৈরি করতে পারবেন। তারপর নিজের সময়মতো একটি তারিখ এবং সময় জানিয়ে সংস্থার সাথে ভিডিও কলের অ্যাপয়েন্টমেন্টটি নির্দিষ্ট করতে পারবেন। ভিডিও কলটিতে একজন বিশেষজ্ঞ কর্মী গ্রাহকের বাছাই করা গহনাগুলিকে গ্রাহকের সামনে দেখাবেন। এমনকি প্রয়োজনে সেটি পরেও গ্রাহককে তার ডিজাইন বোঝতে সাহায্য করবেন।

এরপর গ্রাহক তাঁর পছন্দ মতো গয়না অর্ডার করে দেবেন। একবার গ্রাহকের অর্ডার দেওয়া হয়ে গেলে স্বাস্থ্যবিধি মেনে গহনাটি তাঁর ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।

বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংস্থা ই-কমার্স প্ল্যাটফর্মের উপরই বেশি জোর দিচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের আগে গ্রাহকদের ই-ক্যাটালগ থেকে নিজেদের পছন্দের তালিকা বানিয়ে রাখতে পরামর্শ দিচ্ছে। অনলাইন শপিং এর সময় গ্রাহকের কিছু জিজ্ঞাসা থাকলে বা সমস্যা থাকলে গ্রাহকরা সরাসরি ফোনের মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের কর্মকর্তা শুভঙ্কর সেন বলেন, “আমরা গ্রাহকদের সুবিধার জন্য উন্নত প্রযুক্তির সাহায্যে গহনা কেনার সুযোগ করে দিচ্ছি এবং এ ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা সমৃদ্ধ করারও প্রচেষ্টা চালাচ্ছি। গ্রাহকরা তাদের সুবিধা অনুসারে সরাসরি ফোনের মাধ্যমে বা অনলাইনে শপিং করতে পারেন। এছাড়া রয়েছে ভিডিও কলেরও সুবিধা, যেখানে চাইলে গহনাগুলি ভার্চুয়ালি পরে দেখাবেন আমাদের কর্মীরা। অনলাইনে বুকিং এর উপর আমরা কিছু ছাড়ও দিচ্ছি এবং গ্রাহকদের এই নতুন উদ্যোগ সম্বন্ধে জানাতে আমরা অনলাইনে বিভিন্ন প্রচারও চালাচ্ছি।” তাহলে যারা করোনার মধ্যে গয়না কেনার সুযোগ পাননি তারা এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে পারেন বাড়ি বয়সেই।

RELATED Articles

Leave a Comment