বনমন্ত্রীকে লক্ষ্য করে হামলা। অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই উত্তপ্ত উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে ভরাডুবি হয়েছে তৃণমূলের। এরপরই বারবার সংঘর্ষ হতে দেখা যাচ্ছে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে৷ আজ কোচবিহারে বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।

 

আজ সকাল থেকেই উত্তপ্ত কোচবিহার জেলার বিভিন্ন স্থান৷ তৃণমূল – বিজেপি সংঘর্ষ অব্যাহত৷ অভিযোগ, বনমন্ত্রী বিনয়কৃষ্ণকে লক্ষ্য করে হামলা চালায় বিজেপি দুষ্কৃতিরা। ঘটনাটি ঘটেছে মাথাভাঙার বড়ো শোলমারি গ্রামে। বনমন্ত্রী জানান যে, গতকাল বিকেল তিনটে নাগাদ মাথাভাঙা ২ নম্বর ব্লকের বড়ো শোলমারি গ্রামের তৃণমূলের কার্যালয়ে যখন তিনি নির্বাচনের ব্যর্থতা নিয়ে আলোচনা করছিলেন তখন তাঁর ওপর হামলা চালায় কিছু বিজেপি দুষ্কৃতিরা৷

অভিযোগ, কার্যালয়কে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে সেই দুষ্কৃতিরা৷ এরপর খবর পেয়ে পুলিশ সেখানে এলে দুষ্কৃতিরা ছত্রভঙ্গ হয়ে পরে। কিন্তু এরপর বনমন্ত্রী গাড়িতে ওঠার সময় ফের তাঁর গাড়িকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয় যে, এই হামলার পিছনে হাত রয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের। যদিও বিজেপির তরফে এই অভিযোগ অস্বীকার করে জানানো হয় যে, স্থানীয় বাসিন্দারাই তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এই বিক্ষোভ দেখিয়েছেন৷

আরও অন্যান্য খবর