পার্টি অফিস দখল মুক্ত করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে তৃণমূল নেতা৷

লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন অংশ৷ উত্তরবঙ্গের কোচবিহারেও অনেকটা একই পরিস্থিতি। এবারে তৃণমূল প্রার্থীকে পরাজিত করে কোচবিহারে জয় লাভ করেছেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক৷ তারপরই এলাকার বিভিন্ন তৃণমূলের কার্যালয় বিজেপি দখল করছে বলে অভিযোগ তৃণমূলের৷

 

শনিবার দিনহাটার শালমারিতে এমনই এক দখল হয়ে যাওয়া তৃণমূল পার্টি অফিস বিজেপি দখল মুক্ত করতে যান তৃনমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ৷ আর সেখানে পৌঁছাতেই বাঁধে বিপত্তি৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কনভয় গ্রামে প্রবেশ করা মাত্রই সেই কনভয় ঘিরে ধরেন গ্রামবাসীরা। শুরু হয় বিক্ষোভ দেখানো।

প্রচুর গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পরে কনভয় বের করতে অসমর্থ হয় পুলিশও। বাধ্য হয়ে সেখানেই আটকে থাকে রবীন্দ্রনাথ ঘোষের কনভয়৷ এরপর সেই স্থানে আরও পুলিশ বাহিনী নিয়ে সেখানকার তৃণমূল নেতা উদয়ন গুহ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। উপায় না পেয়ে এরপর গ্রাম থেকে বেড়িয়ে আসে মন্ত্রীর কনভয়৷ খবর মেলে সেই তৃণমূলের কার্যালয় চলে গিয়েছে বিজেপির দখলেই।

আরও অন্যান্য খবর