ফের রাজীব কুমারের বাড়িতে হানা সিবিআই-এর।

আজ সন্ধ্যেয় রাজীব কুমারের বাড়িতে হানা দিল সিবিআই-এর আধিকারিকরা। প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সারদা কেলেঙ্কারির বিভিন্ন তথ্য প্রমাণ নষ্টের। এই নিয়ে চলছে মামলাও৷ ইতিমধ্যেই রাজীব কুমারের গ্রেফতারির রক্ষাকবচের মেয়াদও ফুরিয়েছে৷ এমতাবস্থায় হঠাৎ ফের তাঁর বাড়িতে ঠিক কি কারণে সিবিআই হানা তা এখনও স্পষ্ট হয়নি।

 

আজ সন্ধ্যায় সিবিআই এর চার সদস্যের একটি দল প্রথমে পৌঁছান কলকাতার লাউডন স্ট্রিটের কলকাতা পুলিশ কমিশনারের বাসভবনে। কিন্তু সেখানে এখন রাজীব কুমার থাকেননা, বরং থাকেন কলকাতা পুলিশের নতুন কমিশনার। এরপরই সেই সিবিআই আধিকারিকরা হানা দেন পার্কস্ট্রিটের পুলিশ কোয়ার্টারে। বর্তমানে সেখানেই রয়েছেন রাজীব কুমার।

এখন অবধি পাওয়া খবরে সেই সিবিআই আধিকারিকরা এখনও রাজীব কুমারের বাড়িতেই রয়েছেন। রাজীব কুমারও সেখানে উপস্থিত আছে বলে সূত্রের খবর। কিছুদিন আগেই আমরা জানিয়েছিলাম যে ফের রাজীব কুমারকে জেরা করার কথা শোনা যাচ্ছে সিবিআই এর অন্দরে। তবে জেরা করতে নাকী অন্য কোনো কারণে সিবিআই আধিকারিকরা রাজীব কুমারের বাড়িতে হানা দিয়েছেন তা এখনও জানা যায়নি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর