পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফের বড় সাফল্য পেল ভারতীয় সেনা। আজ পাকিস্তানে নীলম উপত্যকায় বেশকিছু জঙ্গি ঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনা। সূত্র মারফত জানা গিয়েছে প্রায় কুড়ি জন পাক জঙ্গি হানায় নিকেশ হয়েছে। ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে যে এই জঙ্গিরা ভারতে অনুপ্রবেশের চেষ্টায় ছিল। আজ পাকিস্তানের পাঁচটি জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করেছে ভারত। স্বাভাবিকভাবেই এই খবরে উচ্ছ্বসিত ভারতীয়রা।
https://twitter.com/FrontalAssault1/status/1288144729994080257?s=20
প্রাক্তন সেনাপ্রধানরা জানাচ্ছেন যে, গত ১১ই এপ্রিলের পর আবার ভারতীয় সেনার তরফ থেকে এত বড় সামরিক সাফল্য পাওয়া গেল।
https://twitter.com/FrontalAssault1/status/1288114108194160647?s=20
পাকিস্তান ও ভারতের নিয়ন্ত্রণরেখা বরাবর নীলম উপত্যকায় এত বড় সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য ভারতীয় সেনার সাহসিকতাকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই। বর্তমানের কঠিন পরিস্থিতিতে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ থামায়নি।
গালওয়ান উপত্যকায় চীন ভারতকে অনায্য ভাবে আক্রমণ করেছিল। এরই মধ্যে বর্তমানে চীন ও পাকিস্তানের হৃদ্যতা বেড়েছে হঠাৎ করে। তবে ভারত এতে দমে যায়নি। পাল্টা জবাব দিয়েছে শক্তভাবে।
প্রসঙ্গত, আগামীকাল রাশিয়া থেকে ভারতে আসছে মারণ ক্ষমতা সম্পন্ন পাঁচটি রাফাল যুদ্ধ বিমান। ফলে ভারত যে সামরিক দিক দিয়ে শত্রুদের ত্রাস হয়ে উঠতে চলেছে এই কথা বলার অপেক্ষা রাখে না।






