Breaking: আগস্ট মাসের এই দু’দিন হচ্ছে না লকডাউন, টুইট করল স্বরাষ্ট্রমন্ত্রক

রাজ্যে আগস্ট মাসের নয় দিনের সম্পূর্ণ লকডাউন তালিকা কিছুক্ষণ আগেই প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তিনি একটি তালিকা প্রকাশ করলেও পরবর্তীকালে তিনি সেই তালিকার কিছু দিন পরিবর্তন করে নতুন একটি তালিকা প্রকাশ করেন। সেই তালিকায় আগস্ট মাসের প্রথম রবি ও সোমবার থেকে শুরু করে রাজ্যে সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করা হয়।

কিন্তু এবার কিছুক্ষণ আগেই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রক থেকে টুইট করে জানিয়ে দেওয়া হল যে আগামী ২রা আগস্ট রবিবার ও ৯ই আগস্ট রবিবার রাজ্যে লকডাউন হবে না। টুইটে জানানো হয়েছে যে, আগের ঘোষণায় মানুষ অসন্তুষ্ট হয়েছিল তাই মানুষের ভাবাবেগের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

https://twitter.com/HomeBengal/status/1288147249826902016

সূত্রের খবর যে, ২রা আগস্ট বকরি ঈদের পরের দিন হওয়ায় এবং ৯ই আগস্ট আদিবাসীদের অনুস্ঠান থাকায় এই দুই দিন লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে। আগস্টে লকডাউনের বাকি সাতদিনগুলি হল, ৫ আগস্ট বুধবার, ৮ আগস্ট শনিবার, ১৬ আগস্ট রবিবার, ১৭ আগস্ট সোমবার, ২৩ আগস্ট রবিবার, ২৪ আগস্ট সোমবার এবং ৩১ আগস্ট সোমবার।

RELATED Articles

Leave a Comment