রাজীব কুমারের অফিসেরও হানা সিবিআই-এর।

সারদা কান্ডের তথ্য প্রমাণ নষ্টের অভিযোগ রয়েছে প্রাক্তণ কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে। এই নিয়ে রাজীব কুমারকে শিলং -এ একবার সিবিআই আধিকারিকরা জেরা করলেও তিনি সেই জেরাতে সিবিআই আধিকারিকদের সহযোগিতা করেননি বলে অভিযোগ। এরপরই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট থেকে রাজীব কুমারকে জেরা জরার অধিকার সিবিআই আধিকারিকদের দিলেও, তাঁর গ্রেফতারি আটকাতে তাকে দেয় রক্ষাকবচ। সেই রক্ষাকবচের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। অপরদিকে রাজীব কুমারের আগাম জামিনের আর্জিও খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এমতাবস্থায় যে কোনো সময় তিনি গ্রেফতার হতে পারেন জেনেও ফের সিবিআই আধিকারিকদের অসহযোগিতার অভিযোগ তাঁর বিরুদ্ধে।

 

আজ হঠাৎই সিবিআই এর চার সদস্যের একটি দল পৌঁছায় পার্কস্ট্রিটে আইপিএস পুলিশ অফিসারদের কোয়ার্টারে৷ সেখানে তাঁরা কাল সকাল ১০ টায় রাজীব কুমারকে তলব করার জন্য নোটিশ দিয়ে আসেন। তবে সেখানে রাজীব কুমারের সঙ্গে সিবিআই আধিকারিকদের সাক্ষাৎ হয়েছে কীনা তা স্পষ্ট নয়৷

এরপর সিবিআই আধিকারিকরা পৌঁছে যান ভবানী ভবনে৷ বর্তমানে রাজীব কুমার এডিজি সিআইডি পদে থাকার দরুণ ভবানী ভবনেই তাঁর বর্তমান অফিস। সেই অফিসেও গিয়ে আজ তলবের নোটিশ দেন সিবিআই আধিকারিকরা। ভবানী ভবনেও রাজীব কুমার আদৌ ছিলেন কীনা তা স্পষ্ট নয়। তবে সিবিআই আধিকারিকদের দেখা যায় সেই অফিসের অন্যান্য অফিসারদের সঙ্গে কথা বলতে। মিনিট ১৫ বাদের ভবানী ভবন থেকে বেড়িয়ে যান সিবিআই আধিকারিকরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর