বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে কিছু দিন আগেই বিতর্ক শুরু হয়েছিল বিভিন্ন রাজনৈতিক মহলগুলিতে। অমিত শাহের রোড শো কে কেন্দ্র করে বিধাণ সরণির বিদ্যাসাগর কলেজে শুরু হয় ধুন্ধুমার। তৃণমূল-বিজেপি সংঘর্ষে ভেঙে যায় সেই কলেজে থাকা বিদ্যাসাগরের মূর্তি। এরপরই শুরু হয় বিতর্ক, চলে একে অপরকে দোষারোপের পালা। আর এতোসবের মধ্যেই চাঁপা পরে যায় বাংলার সংস্কৃতি বাংলা ঐতিহ্য।
যে মূর্তিকে হয়তো এতোদিন অবহেলায় ঠিকঠাক পরিস্কারই করা হতোনা সেই মূর্তিকে ঘিরেই রাজনৈতিক বিতর্ক। অথচ রাজ্যে যে এমন আরও শত শত মূর্তি অপরিস্কার শোচনীয় অবস্থায় পরে রয়েছে সেদিকে ভ্রুক্ষেপ নেই কোনো রাজনৈতিক দলেরই। সেই সমস্ত মূর্তিই এবারে পরিস্কার পরিচর্যার কাজে নামলেন শিলিগুড়ির ইউনিক সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস টিমের সদস্যরা।






