রাজ্য জুড় গেরুয়া ঝড়। সেই ঝড়েই সবুজ দূর্গের ১৮ টি আসনে ফুটেছে পদ্মফুল। বিশেষত প্রায় গোটা উত্তরবঙ্গই বিজেপিদের দখলে চলে গিয়েছে। এমতাবস্থায় রাজ্য জুড়ে তৃণমূলের দলীয় কার্যালয়গুলোকে দখলের হিড়িক উঠেছে৷
রাজ্যের বিভিন্ন স্থানে দখল হয়ে যাচ্ছে তৃণমূলের দলীয় কার্যালয় গুলো৷ আর তা উদ্ধার করতে যেতেই বিপাকে পরতে হচ্ছে তৃণমূল নেতাদের। গতকাল কোচবিহারে এই পার্টি অফিস দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পরেছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এবারে অনেকটা সেই অবস্থাই হলো জলপাইগুড়ি জেলার তৃণমূল সভাপতির।






