বিপুল সংখ্যক ভোটে জয় লাভ করে, একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ফের একবার কেন্দ্রের ক্ষমতায় বিজেপি। আগামী ৩০ মে তাই দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন নরেন্দ্র মোদী। তার আগেই তাঁর কথা মতো তিনি পৌঁছে গেলেন আমেদাবাদে তাঁর মা এর আশীর্বাদ নিতে।
বেলা থাকতে থাকতেই গতকাল গুজরাটের আমেদাবাদ পৌঁছে যান মোদী। বিমান থেকে নেমেই সরাসরি তিনি চলে যায় বিমানবন্দরের নিকটে থাকা সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তির শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। মোদীর সঙ্গে কাল হাজির ছিলেন বিজেপির সর্বভরতীয় সভাপতি অমিত শাহ এবং গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী৷






