ফের হতাশ রাজ্য সরকারি কর্মচারীরা। মেয়াদ বৃদ্ধি ষষ্ঠ বেতন কমিশনের।

ফের রাজ্য সরকরি কর্মচারীদের হতাশ করে মেয়াদ বৃদ্ধি করা হলে ষষ্ঠ বেতন কমিশনের। এই নিয়ে মোট পাঁচবার মেয়াদ বৃদ্ধি করা হলো ষষ্ঠ বেতন কমিশনের। বেতন কমিশনের তরফে জানানো হয়েছে যে, এখনও কাজ সম্পূর্ণ হয়নি, এখনও এই বিষয়ে চলছে জনমত নেওয়ার কাজ। আর তাই ফের মেয়াদ বৃদ্ধি করা হলো ষষ্ঠ বেতন কমিশনের।

 

প্রসঙ্গত, ১০ বছর পর পর বাজারের সঙ্গে সমতা বজায় রেখে নতুন ভাবে পুর্নবিন্যাস করা হয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামো। সেই হিসেবেই ২০১৫ সালে রাজ্য সরকারি কর্মচারীদের নয়া বেতনক্রম ঠিক করতে অভিরূপ সরকারের নেতৃত্বে ষষ্ঠ বেতন কমিশন গঠন করে রাজ্য৷ কিন্তু এখন ২০১৯ চলে এলেও সেই কাজ এখনও সম্পন্ন হয়নি বলে জানানো হয়েছে বেতন কমিশন সূত্রে।

লোকসভা নির্বাচনের পোস্টাল ব্যালট ভোটে দেখা গিয়েছে যে, রাজ্যের ৪২ টি কেন্দ্রের মধ্যে ৩৯ টিতেই পিছিয়ে তৃণমূল। বেতন কমিশন কর্যকর না করা সঙ্গে কম ডিএ দেওয়ার কারণেই সরকারি কর্মচারীদের মধ্যে যে ক্ষোভ বাড়ছে এটি তারই প্রতিফলন হিসেবে অনেকে ভাবছেন। যদিও অনেকে ভেবেছিলেন যে লোকসভা নির্বাচনে হোচট খাওয়ার পর সরকারি কর্মচারীদের ডিএ এবং বেতন কমিশন নিয়ে কিছু সিদ্ধান্ত নেবে তৃণমূল সরকার৷ তবে ফের একবার সরকারি কর্মচারীদের হতাশ করে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বৃদ্ধি করলো বেতন কমিশন৷

RELATED Articles

Leave a Comment