চীনের ওপর আরেকবার অর্থনৈতিকভাবে ধাক্কা দিল কেন্দ্রীয় সরকার। এবার কয়লা খনির বাণিজ্যিক দরাদরিতে (commercial coal auction) অংশগ্রহণ করতে পারবে না কোন চীনা প্রতিষ্ঠান, সিদ্ধান্ত নিল কেন্দ্র।
এর ফলে ব্যাবসায়িক দিক থেকে চীন প্রভূত ক্ষতিগ্রস্ত হলো বলে মনে করছে বিশেষজ্ঞমহল। এর আগে ভারতে ৫৯টি চীনা অ্যাপ ব্যান করা হয়েছিল, তালিকায় রয়েছে আরও ২৭৫ টি অ্যাপ। যার ফলে চীন অর্থনৈতিকভাবে অনেকটাই পিছিয়ে পড়েছে। এবার কয়লা নিলামে চীনা সংস্থার অংশগ্রহণ করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভারত চীনকে আরও বিপাকে ফেলে দিল।
(বিস্তারিত আসছে)






