আগামীকাল ৫ই আগস্ট বহুপ্রতীক্ষিত রাম মন্দিরের ভূমি পুজো। দেশজুড়ে বইছে উত্তেজনার হাওয়া, অযোধ্যাতে পালন করা হচ্ছে অকাল দিওয়ালি। কেমন দেখতে হবে এই রাম মন্দির? সামনে এল শিল্পীর চোখে রাম মন্দিরের বেশ কিছু ছবি।
১/৬. রাম মন্দিরের নকশা তৈরির কাজ শুরু হয়েছিল ১৯৯০ সাল থেকে। প্রস্তাবিত রাম মন্দিরের ছবি দেখে আন্দাজ করা যাচ্ছে যে দেবত্বের মহিমায় তুলে ধরা হবে রাম মন্দির এর মাধ্যমে। যেখানে ভারতীয় শিল্পকলা তার নিজস্ব সৌন্দর্য ফুটিয়ে তুলবে।
২/৬. কর্তৃপক্ষের দাবি মন্দিরের ৬৫ শতাংশ কাজ শেষ হয়েছে। মন্দির তৈরি করতে ১ লক্ষ কিউবিক মিটার রাজস্থানের গোলাপি পাথর আনা হয়েছে৷ আরও ২ লক্ষ কিউবিক মিটার পাথর আনা হবে৷
৩/৬.মন্দির নির্মাণের মূল দায়িত্ব অনুভাই সোমপুরার ওপর। তাঁদের পারিবারিক সংস্থা মন্দিরের নকশা তৈরি করেছে।

৪/৬. গুজরাত ও রাজস্থানের আড়াইশো কারিগরকে রাম মন্দির বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা রাজস্থানের গোলাপি পাথর কেটে তৈরি করবেন মন্দির।
৫/৬. ৪০ মাসের অধিক কিছু সময়ের মধ্যে রাম মন্দির নির্মাণ শেষ হবে বলে জানা গিয়েছে।

৬/৬. মন্দিরের মূল ভিত্তির কাজ ও বেশ কিছু নকশার কাজ বহু আগে থেকেই শুরু হয়েছে। ২০২৪ সালে হোলির দিন দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এই মন্দির।





