স্বপ্ন দেখছে পাকিস্তান! ভারতের কাশ্মীর ও জুনাগড়কে নিজেদের করে নিয়ে নতুন ম্যাপ প্রকাশ!

নেপালের পর এবার পাকিস্তান। ভারতীয় ভূখণ্ড নিয়ে টানাটানি যেন‌ও বন্ধই হচ্ছেনা প্রতিবেশীদের। ভারতের কাশ্মীরকে নিজেদের অন্তর্ভুক্ত করে পাকিস্তানের নয়া ম্যাপ প্রকাশ করলেন ইমরান খান সরকার। ৩৭০ ধারা অবলুপ্তির বর্ষপূর্তির প্রাক্কালে ইমরান খানের নেওয়া সিদ্ধান্ত বিশেষ তাৎপর্য পাচ্ছে।

তবে শুধুমাত্র ভারতের কাশ্মীর়‌ই নয়। প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাতের জুনাগড়কেও জুড়ে নিয়েছে পাকিস্তান!

ক্যাবিনেট বৈঠকের শেষে একটি সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান এটি পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে ঐতিহাসিক দিন। এই প্রথমবার ভারতের কাশ্মীরকে অন্তর্ভুক্ত করা হয়েছে পাকিস্তানের ম্যাপে। তিনি বলেন যে পাকিস্তানের সব রাজনৈতিক দলের এতে সায় আছে। এটি ভারতীয় সরকারের গত বছরে নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধেও এই ম্যাপ একটি প্রতিবাদ বলে জানান ইমরান খান।

তবে এখন‌ও সরকারি ভাবে কোন‌ও প্রতিক্রিয়া জানায়নি ভারত। তবে ভারতীয় বিদেশমন্ত্রক সূত্রে এটিকে ম্যাপের মাধ্যমে ভুলভাল স্বপ্ন দেখা বলে বর্ণনা করা হয়েছে।

পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সারা দেশকে অভিনন্দন জানিয়ে বলেন অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। প্রথমবার বিশ্বের কাছে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করে বলা হয়েছে বলে তিনি দাবি করেন। ভারতের অন্তর্গত কাশ্মীর ছাড়াও গুজরাতের জুনাগড়, মানবতার এবং স্যার ক্রিককেও ম্যাপের অন্তর্গত করা হয়েছে।

RELATED Articles

Leave a Comment