অযোধ্যায় ভূমি পুজোর দিন পশ্চিমবঙ্গ অনেকাংশেই ছিল স্তব্ধ। কারণ রাজ্য জোড়া লকডাউন। শুধু ভারতের মধ্যেই নয়, আমেরিকা সহ পুরো বিশ্বে থাকা হিন্দুরাও এই উপলক্ষে পরস্পরকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন। ৫ই আগস্টকে ভারতের জন্য একটা নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ছবিটা একটু আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অন্যন্য দিনের তুলনায় আজ বাংলায় হটাৎ করেই অত্যন্ত কড়াভাবে লকডাউন লাগু করে দেওয়া হয়েছে। বেশি মাত্রায় সক্রিয় হয়ে উঠেছিল পুলিশও।
https://twitter.com/TheShaktiRoopa/status/1290931438389473280?s=20
শুধু কড়া লকডাউন পালন করাই নয় অভিযোগ, অনেক জায়গায় হিন্দুদের ধার্মিক গেরুয়া পতাকা খুলে নেওয়া ও রাম পুজায় বাধা দেওয়ার অভিযোগও এসেছে। পুলিশের সঙ্গে এই কান্ডে জড়িয়েছেন শাসক দলের কর্মীরাও।
https://twitter.com/TheShaktiRoopa/status/1290933836264734720?s=20
পুলিশ নিজেদের শক্তির অপব্যবহার করে হিন্দুদের আবেগকে দমন করেছে বলে অভিযোগ উঠেছে তৃণমূল সরকারের বিরুদ্ধে। বলা হচ্ছে, লকডাউনের দরুন হিন্দুরা বাড়িতেই ছিল কিন্তু আনন্দ প্রকাশ করতে অনেকে বাড়িতে বাড়িতে গেরুয়া পতাকা লাগিয়ে ছিল। পুলিশ সেই পতাকা খুলে ফেলা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। নারায়ণপুর, কাশীপুর এলাকা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে এমন অনেক অভিযোগ উঠে এসেছে।
মন্দিরে ঢুকেও পুলিশ পূজা অর্চনায় বাধা দিয়েছেন বলে অভিযোগ। অবশ্য পুলিশের মতে মন্দিরে জমায়েত থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। মমতার সরকারের নির্দেশ মেনে পুলিশ অনেক স্থানে পতাকা ছিঁড়েছে এবং পুজোতে বাধা দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনা প্রসঙ্গে অনেকে পুলিশকে ধিক্কার জানিয়েছেন।






