ফের পাকিস্তান! নৃশংসতার আখড়া হয়ে উঠেছে এই পড়শি দেশ। এবার এক নাবালককে ধর্ষণের অভিযোগ উঠল এক মৌলবির বিরুদ্ধে। সম্প্রতি পাকিস্তানের সিন্ধ প্রদেশের নৌশাহরু ফিরোজ জেলার কান্দিয়ারোর একটি মসজিদে এই ঘৃণ্য ঘটনাটি ঘটেছে। যার সিসিটিভি ফুটেজ পাকিস্তানি সংবাদমাধ্যমের কাছে এসেছে এবং তারপরেই তা প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় বয়ে যাচ্ছে বিশ্বজুড়ে।
সূত্র মারফত জানা গিয়েছে, এই নাবালক সেই সময় মসজিদে কোরান পড়ছিল যখন ওই মৌলবি আব্বাস তাকে নৃশংস অত্যাচার করে। অভিযুক্ত পলাতক। পুলিশ তার খোঁজে তল্লাশি শুরু করেছে।
https://twitter.com/johnaustin47/status/1291948149150371845
মানবাধিকার কর্মী রাহাত অস্টিন পাকিস্তানের কেটিএন নিউজে সম্প্রচারিত এই সিসিটিভি ফুটেজের একটি ক্লিপ শেয়ার করে বলেন যে এইরকম ঘটনা পাকিস্তানে আকছার ঘটে। কিন্তু এই দেশে এই কাজকে অধার্মিক বলে গণ্য করা হয় না। অথচ অমুসলিম সম্প্রদায়কে বিভিন্ন কারণে অধার্মিক আখ্যা দিয়ে তাদেরকে গণপিটুনি দেওয়া হয় বা শাস্তি দেওয়া হয়। অথচ মুসলিম প্রার্থনা স্থলের ভেতরেই যখন ধর্ষণ ও অন্যান্য অশ্লীল যৌনকর্ম হয় সেগুলিকে অধার্মিক বলে গণ্য করা হয় না। তিনি প্রশ্ন তুলেছেন যে, আল্লাহ ও কোরানের উপস্থিতিতে এই কাজ করা কি সঠিক? যেখানে একজন মৌলবি তার বীর্য ছড়াচ্ছেন সেখানে নামাজ পড়া কি ন্যায্য?





