“রাম মন্দির নির্মাণ হলে সপরিবারে পুজো দিতে যাব”, হঠাৎ বদলে গেলেন তৃণমূল সাংসদ দেব

“অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হলে সপরিবারে পুজো দিতে যাব”, মন্তব্য করলেন তৃণমূল সাংসদ অভিনেতা দেব। সম্প্রতি রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে মন্তব্য করেছিলেন, বর্তমান করো না পরিস্থিতির মধ্যে রাম মন্দির নির্মাণ নাকি ভ্যাকসিন আবিষ্কার কোনটা বেশি প্রয়োজন তা একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলেও বলে দেবে। স্বাভাবিকভাবেই এই মন্তব্যের পর দেবকে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছিল রাম মন্দির নির্মাণের স্বপক্ষে থাকা মানুষদের থেকে। সোশ্যাল মিডিয়ায় কে নিয়ে প্রায়শই ট্রোল হয় সেখানে তার এই মন্তব্যের পর ট্রোলিং এর মাত্রা আরও বেড়ে গিয়েছিল। সম্প্রতি এক ভার্চুয়াল আড্ডায় দেব স্পষ্ট জানিয়ে দিলেন যে, রাম মন্দির তৈরি হলেই তিনি সপরিবারে পুজো দিতে যাবেন অযোধ্যায়।

রাম মন্দির নির্মাণ প্রসঙ্গে তার কোন আপত্তি নেই বরং হিন্দু হিসেবে তিনি গর্ববোধ করছেন রাম মন্দিরের জন্য। দেব এর বক্তব্য যে বিশ্বের প্রতিটি দেশই তাদের উপাসনার জন্য বড় বড় মন্দির মসজিদ গুলো তুলেছে তাহলে ভারতই বা বাকি থাকে কেন? তবে তিনি এও জানিয়েছেন যে, রাম মন্দির নিয়ে আবেগ তাড়িত হয়ে বহু মানুষ যেভাবে এক জায়গায় জমায়েত করছেন তাতে করো না ছড়ানোর আশঙ্কা থাকতে পারে।

তবে ঘাটালের সাংসদের এহেন ভোল বদল চট করে মেনে নিতে পারছেন না নিন্দুকরা। দুদিন আগেই দেব একরকম কথা বললেন অথচ এখন বলছেন তিনি রাম মন্দির নিয়ে গর্বিত,ব্যাপারটা নেটিজেনদের একাংশের কাছেই ভালো ঠেকছে না। দেবের এই বক্তব্য নিয়েও ট্রোলিং শুরু হয়েছে যে, পরিস্থিতি বেগতিক দেখে সুর বদলে ফেলেছেন।

যদিও দেব তাঁকে নিয়ে কে কী বলল সে নিয়ে তিনি বরাবরই মাথা ঘামাতে নারাজ। লন্ডনে দেব যেভাবে মানুষদের পাশে সরাসরি সাহায্য করেছেন তাতে তাঁকে বাংলার সোনু সুদ বলে অনেকেই আখ্যা দিয়েছেন।‌হঠাৎ লকডাউন ঘোষণা করাতে নেপাল, রাশিয়া, দুবাইয়ে বহু মানুষ আটকে পড়েছিলেন। তাদের দুরবস্থার খবর পেয়ে অবিলম্বে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছেন দেব। সম্প্রতি বাংলাদেশ থেকেও প্রায় ২০০০ জনকে ফিরিয়ে আনার ব্যবস্থা করছেন তিনি।

আরও অন্যান্য খবর