সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবলের মাধ্যমে আন্দামান-নিকোবরের সঙ্গে যুক্ত হল অবশিষ্ট দেশ। বাড়বে ইন্টারনেটের গতি!

চেন্নাইয়ের সঙ্গে যুক্ত হল পোর্ট ব্লেয়ার, সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্দামান-,নিকোবর দ্বীপপুঞ্জকে সংযুক্ত করে পাতা হল সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল বা ওএফসি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্দামান-নিকোবরের নানা দ্বীপে ছড়িয়ে থাকা লাখো মানুষের কাছেই শুধু এই দিনটি গুরুত্বপূর্ণ নয়। এক‌ই সঙ্গে তিনি বলেন দিনটি গোটা দেশের পক্ষেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, প্রকল্প যত বড় হয়, তত বড় হয় বিভিন্ন প্রতিকূলতার। এই কারণেই এই ফাইবার কেবলের এত প্রয়োজন থাকা সত্ত্বেও বছরের পর বছর এটি চালু করা যায়নি। কিন্তু এতদিনে সব বাধা সরিয়ে ফাইবার কেবল পাতা গিয়েছে, তাতে তিনি খুশি।

https://twitter.com/narendramodi/status/1292659700882784256?s=20

এই সাবমেরিন কেবল পোর্ট ব্লেয়ারের সঙ্গে স্বরাজ দ্বীপ, লিটল আন্দামান, কার নিকোবর, কামোর্তা, গ্রেট নিকোবর, লং আইল্যান্ড এবং রঙ্গটকে যুক্ত করবে। এ জন্য ভারতের মূল ভূখণ্ড থেকে পোর্ট ব্লেয়ার পর্যন্ত ২ হাজার ৩০০ কিলোমিটার এলাকাজুড়ে কেবল পাতা হয়েছে। প্রকল্পের খরচ পড়েছে ১,২২৪ কোটি টাকা। এর ফলে পোর্ট ব্লেয়ারে ইন্টারনেটের স্পিড হবে দুই বাই দুশ GBPS। অন্য দ্বীপগুলিতে ইন্টারনেটের স্পিড হবে দুই বাই একশ GBPS। ওএফসির দ্রুত গতির ব্রডব্যান্ড সংযোগ অক্সিজেন জোগাবে স্থানীয় অর্থনীতিকে।

RELATED Articles

Leave a Comment